এক বছরের মেয়েকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপে কাঞ্চন-শ্রীময়ী! পরিবারের সঙ্গে কোথায় ঘুরতে গেল কৃষভি?

মাত্র এক বছর হল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়ে ছোট্ট কৃষভির। তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যান শ্রীময়ী-কাঞ্চন। তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরেও সে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আর এবার সেই চলল বিদেশে। কাঞ্চন কন্যার প্রথম ইন্টারন্যাশানাল ট্রিপ। কোথায় যাচ্ছে তারা স্ব-পরিবারে?

Updated on: Dec 10, 2025 6:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাত্র এক বছর হল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়ে ছোট্ট কৃষভির। মেয়েকে নিয়ে এখন জমজমাট তারকা জুটির সংসার। তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যান শ্রীময়ী-কাঞ্চন। পুজোর সময় খুদেকে নিয়ে প্যান্ডেল হপিংও সেরেছেন তাঁরা। তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরেও সে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আর এবার সেই চলল বিদেশে। কাঞ্চন কন্যার প্রথম ইন্টারন্যাশানাল ট্রিপ। কোথায় যাচ্ছে তারা স্ব-পরিবারে?

এক বছরের মেয়েকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপে কাঞ্চন-শ্রীময়ী! পরিবারের সঙ্গে কোথায় ঘুরতে গেল কৃষভি?
এক বছরের মেয়েকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপে কাঞ্চন-শ্রীময়ী! পরিবারের সঙ্গে কোথায় ঘুরতে গেল কৃষভি?

আরও পড়ুন: মেয়ের বয়স সবে ১, কৃষভির জন্য খেলার সঙ্গী আনলেন কাঞ্চন-শ্রীময়ী, ভাই পেল খুদে

বুধবার শ্রীময়ী এক্টুই ভিডিয়ো পোস্ট করেন সেখানে দেখা যায় ঘুরতে যাওয়ার জোর প্রস্তুতি। ব্যাগ ঘোছাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। ভিডিয়োয় শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘আগে ইন্টারন্যাশানাল ট্রিপ হলে আমার ২৫ কেজি জিনিস-পত্র যেত। তারপর আবার কাঞ্চনের ২৫ কেজিতে আমি ১৫ কেজি ভাগ বসাতাম। কিন্তু সেটা এখন আমি মেয়ের জন্য ত্যাগ করে আমার আর কাঞ্চনের এক লাগেজ নিয়ে এসেছি। কারণ মেয়ের অনেক লাগেজ হয়েছে। এখনও অনেক কিছু ঘোছানো বাকি।’

তারপরই তাঁদের বিমানবন্দরে দেখা যায়। অবশ্য তার আগে তাঁরা তৈরি হওয়ার সময় কৃষভির বোর্ডিং পাশ থেকে পাসপোর্ট দেখান শ্রীময়ী। এরপর বিমান বন্দরে হলুদ রঙের স্লিভলেস গাউনে দেখা মেলে নায়িকার সেখানেই তিনি জানান যে তাঁদের ফ্লাইট রাত ১১টা ৪০ মিনিটে। তারপরই নায়িকা জানান তাঁরা সিঙ্গাপুর যাচ্ছেন।

শ্রীময়ীর কথায়, ‘কৃষভি আর আমার মাকে নিয়ে এটা প্রথম ইন্টারন্যাশানাল ট্রিপ। সিঙ্গাপুর যাচ্ছি আমরা। এর আগে আমি আর কাঞ্চন যেতাম। তখন দেখতাম সবাই পুচকুগুলোকে নিয়ে যাচ্ছে। এবার আমরা কৃষভিকে নিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: 'প্রস্তুত থেকো…', ভারতে আসার আগে কপিলকে সতর্কবার্তা প্রিয়াঙ্কার? জানেন কেন?

প্রসঙ্গত, সদ্যই কাঞ্চন-শ্রীময়ীর ঘরে নতুন সদস্য এসেছে। তাঁরা একটি কুকুর দত্তক নিয়েছেন। মঙ্গলবার বাড়ির নতুন সদস্যকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় সেই পোষ্যের সঙ্গে মজায়, খেলায় মেতে উঠেছে মা-বাবার আদরের কৃষভি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।