মেয়ের বয়স সবে ১, কৃষভির জন্য খেলার সঙ্গী আনলেন কাঞ্চন-শ্রীময়ী, ভাই পেল খুদে
মাত্র এক বছর হল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের কোল আলো করে এসেছেন ছোট্ট কৃষভি। মেয়েকে নিয়ে এখন জমজমাট তারকা জুটির সংসার। কিন্তু এর মধ্যেই ভিডিয়ো করে সকলকে সুখবর দিলেন কাঞ্চন-শ্রীময়ী। জানালেন তাঁরা খুদের জন্য খেলার সঙ্গী এনেছেন, ভাই পেয়েছে কৃষভি। ব্যাপার কী? ফের কী বাবা-মা হলেন তাঁরা?

হ্যাঁ তা একপ্রকার বলাই যায়। তবে এই সন্তান আসলে তাঁদের নতুন পোষ্য। মঙ্গলবার বাড়ির নতুন সদস্যকে নিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা গিয়েছে সেই পোষ্যের সঙ্গে মজায়, খেলায় মেতে উঠেছে মা-বাবার আদরের কৃষভি।
ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে কাঞ্চন-কন্যা আধো আধো বুলিতে নানা কথা বলার চেষ্টা করছে, কিন্তু খানিক ভয়ও পাচ্ছে। ছোটদের ক্ষেত্রে যা একেবারেই স্বাভাবিক। আর মেয়েকে সাহস জোগাতে কাঞ্চন বলছেন, ‘কিচ্ছু করবে না।’ তারপর পোষ্যের উদ্দেশ্যে অভিনেতাকে বলতে শোনা যায়, আয় আয় আদর করে দিই আয়।'
আর এই আদরের কথা শুনেই কৃষভি ফ্লাইং কিস দিতে শুরু করে বাড়ির নতুন সদস্যকে। তারপর কাঞ্চন যখন পোষ্যকে 'সিট' বলে তা শুনে শুনে কৃষভিও আধো আধো স্বরে ‘সিট, সিট’ বলতে শুরু করে। তারপর কৃষভি পোষ্যে সঙ্গে খেলতে খেলতে খানিক ব্যস্ত হয়ে পড়লে মেয়েকে কোল থেকে নামিয়ে দিতেই কৃষভি পিছনে ঘুরে বাবাকে খুঁজলে কাঞ্চন বলে ওঠেন, ‘আমি আছি আমি আছি।’ তা শুনে ফের কৃষভি বাবার কোলে উঠতে এলে অভিনেতা বলেন, ‘কিচ্ছু করবে না, ওতো বন্ধু, এটা কিন্তু ভাই। বলে দাও ভাই।’ ভিডিয়োটি শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘আমাদের কৃষভীর নতুন খেলার সাথী।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।
News/Entertainment/মেয়ের বয়স সবে ১, কৃষভির জন্য খেলার সঙ্গী আনলেন কাঞ্চন-শ্রীময়ী, ভাই পেল খুদে