'নাদান পারিন্দে' গাইতে গাইতে মঞ্চেই পড়ে গেলেন মোহিত চৌহান! ভাইরাল ভিডিয়ো

বলিউড গায়ক মোহিত চৌহান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়োর জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। ভোপালের এইমস-এ আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন, মোহিত হঠাৎ পা পিছলে মঞ্চে পড়ে যান। সেই ঘটনার ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল।

Published on: Dec 9, 2025, 22:42:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড গায়ক মোহিত চৌহান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়োর জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। ভোপালের এইমস-এ আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন, মোহিত হঠাৎ পা পিছলে মঞ্চে পড়ে যান। সেই ঘটনার ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল।

'নাদান পারিন্দে' গাইতে গাইতে মঞ্চেই পড়ে গেলেন মোহিত চৌহান! ভাইরাল ভিডিয়ো
'নাদান পারিন্দে' গাইতে গাইতে মঞ্চেই পড়ে গেলেন মোহিত চৌহান! ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: ‘একে অপরের দিকে…’, ৪১ বছরের বিবাহবার্ষিকীতে জাভেদকে আদুরে বার্তা শাবানার! বরকে কোন ডাক নামে ডাকেন তিনি?

আরও পড়ুন: চোখে ঘুম নেই, ভিকির সঙ্গে সোহাগে আদরে মাখামাখি নতুন মা ক্যাট, কেমন কাটল বিয়ের জন্মদিন?

ভোপালের এই অনুষ্ঠানে, মোহিত চৌহান তাঁর সুপারহিট গানের এক অসাধারণ পরিবেশনা করেন। দর্শকদের তিনি 'সাদ্দা হক', 'তুম সে হি', 'অভি কুছ দিনো সে', 'ইলাহি'-সহ তাঁর নানা বিখ্যাত গানের মাতিয়ে দেন। এই গানগুলির মাঝে 'নাদান পারিন্দে' পরিবেশন করার সময়, তিনি সামনের আলোর সেটআপের কাছে চলে আসেন। সেখানে তার পা মঞ্চের আলোর তারে আটকে যায় এবং তিনি ভারসাম্য হারিয়ে ফেলে পড়ে যান।

আরও পড়ুন: ১ম দেখায় শিরীষকে সমকামী ভাবেন, লোকে বলেছিল বিয়ে টিকবে না! একসাথে ২১ পার, বয়সে কত ছোট ফারহার বর?

আরও পড়ুন: ফেনায় শরীর ঢেকে বাথটাবে লাস্যময়ী শ্রাবন্তী! ‘বুড়ি হয়ে আর কত…’, খোঁচা নেটিজেনের

মোহিত মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আয়োজকরা তৎক্ষণাৎ মঞ্চে ছুটে আসেন। যেহেতু অনুষ্ঠানটি এইমস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল, তাই একটা মেডিকেল টিমও সেখানে উপস্থিত ছিল এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয় তাঁকে। তবে কোনও গুরুতর আঘাত পাননি তিনি। কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটি আবার শুরু হয়।

আরও পড়ুন: শিলংয়ে গিয়ে ভূতুড়ে অভিজ্ঞতা ইমনের! কটেজে কাঠ দিয়ে ক্রস করা, তারপর…?

আরও পড়ুন: ফেনায় শরীর ঢেকে বাথটাবে লাস্যময়ী শ্রাবন্তী! ‘বুড়ি হয়ে আর কত…’, খোঁচা নেটিজেনের

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য প্রার্থনা করেন। তবে, গায়ক এখনও এই পুরো ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি দেননি। সম্প্রতি, একটা সাক্ষাৎকারে, তিনি সঙ্গীত জগতে রিমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার সম্পর্কে তাঁর স্পষ্ট মতামত দিয়েছেন। তিনি বলেন যে বর্তমান সময়ে, রিমিক্সগুলি সৃজনশীল প্রয়োজনীয়তার চেয়ে ব্যবসায়িক হয়ে উঠেছে, যেখানে একটা গানের আসল রূপই সবচেয়ে সুন্দর।