অমিতাভ বচ্চন, যিনি শুধুমাত্র বলিউড নয় গোটা চলচ্চিত্র জগতের একজন আইকন। কলকাতার সঙ্গে আত্মিক যোগাযোগ রয়েছে অমিতাভ বচ্চনের। অনেকেই বিগ বি-কে ‘বাংলার জামা’ই বলে থাকেন। এই মুহূর্তে শারীরিক অসুস্থতার জন্য তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগদান না করতে পারলেও একটা সময় সভা আলো করে থাকতেন তিনি।

কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন কাঞ্চন মল্লিক। কাঞ্চনের কাছে অমিতাভ এমন একজন অভিনেতা যাকে তিনি ছোটবেলা থেকে দেখে এসেছেন টিভির পর্দায়। ছোট থেকে বড় হয়েছেন যার অভিনয় দেখে। এমন একজন তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও কিছু বলতে পারেননি কাঞ্চন।
আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?
সম্প্রতি okopot_podcast কে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, ‘উনি আমার কাছে ঈশ্বর। ভগবানের সামনে দেখলে মানুষ কিছু বলতে পারে না। আমি কি বলতাম রবীন্দ্রনাথের কবিতা নাকি নামতা? আমার মুখ দিয়ে ভাষা বের হচ্ছিল না। উনি ১০ ফুট বা ৫ ফুট নয়, আমার হাতের নাগালে বসে ছিলেন। আমি শুধু ওঁকে দেখেই যাচ্ছিলাম। প্রণাম করতে গিয়ে উনি আমার হাতটাও ধরেছিলেন। এমনকি আমার দিকে তাকিয়ে হেসেও ছিলেন। কিন্তু আমি কিছুই করতে পারিনি। কোনও কথা বলতে পারিনি আমি।’
আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
{{/usCountry}}আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
{{/usCountry}}কাঞ্চন আরও বলেন, ‘আমার বাল্যকাল আমার যৌবন সবকিছু কেটেছে ওই মানুষটিকে দেখে। ওই মানুষটাকে চোখের সামনে দেখা মানে ঈশ্বরকে সামনে থেকে দেখা। আমি কোনদিন ভাবতে পারিনি মানুষটিকে চোখের সামনে দেখতে পাবো। উনি যদি আমাকে জিজ্ঞাসাও করতেন যে কি বলবে বলো। আমি তাও কোন কথা বলতে পারতাম না। কিছু কিছু সময় মানুষ কথা বলতে পারে না।’