Kangana Ranaut: 'নার্সদের পোশাকে পরিবর্তন আনা উচিত...' কেন এই বদল চান কঙ্গনা?

Kangana Ranaut: কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ভারত ভাগ্যবিধাতা। এই ছবিতে তিনি নার্সের ভূমিকায় অভিনয় করবেন। 

Published on: Jun 7, 2026, 22:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ভারত ভাগ্যবিধাতা। এই ছবিতে তিনি নার্সের ভূমিকায় অভিনয় করবেন। ২৬/১১ সন্ত্রাসী হামলার সময় মুম্বইয়ের কামা হাসপাতালের কর্মীদের সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের কর্মীরা। এই ছবিতে অভিনয় করার পরেই একটি নার্সদের পোশাকে বদল আনার কথা বলেন কঙ্গনা।

'নার্সদের পোশাকে পরিবর্তন আনা উচিত...' কেন এই বদল চান কঙ্গনা?
'নার্সদের পোশাকে পরিবর্তন আনা উচিত...' কেন এই বদল চান কঙ্গনা?

সম্প্রতি এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, সেবিকাদের প্রতি মানুষের যে মনোভাব সেটা পরিবর্তন করা উচিত। আমার মনে হয় এই পেশায় যারা থাকেন তারা বেশি যৌনতার শিকার হন। একদিকে যেমন ওদের বেতন কম, তেমন অন্যদিকে ওদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, সবথেকে বেশি যৌনতার শিকার হন ওরাই।

আরও পড়ুন: 'সময় বদলায়, সত্যি বদলায় না...', অনির্বাণকে পাশে নিয়ে কাকে খোঁচা দিলেন দেব?

অভিনেত্রীর মতে, নার্সরা তাদের প্রাপ্য মর্যাদা এবং সম্মান থেকে বঞ্চিত থাকেন। রোগীদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে হাসপাতালে সমস্ত কাজ যারা নিষ্ঠার সঙ্গে করেন, তাদেরকেই যথাযথ সম্মান দেওয়া হয় না। এই সিনেমার হাত ধরে যদি এই মানুষগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি একটু হলেও পাল্টায় তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করব।

একই সাক্ষাৎকারে তিনি বলেন, ডাক্তারদের মতো নার্সরা যা খুশি তাই পরতে পারেন না। আমার মনে হয় নার্সদের সারা বছর একই রকম পোশাক পরিয়ে রাখা উচিত নয়। গরম হোক অথবা ঠান্ডা, একই ধরনের বিদেশি ধাঁচের ইউনিফর্মে দেখা যায় তাদের। যদি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তবে এই ছবিতে সততা মর্যাদার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। শরীরের গঠন বা আকার নয়, ইউনিফর্মই একমাত্র কর্তব্যের প্রতীক হওয়া উচিত।

আরও পড়ুন: 'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', স্বরূপ প্রসঙ্গে বিস্ফোরক ঋত্বিক

নার্সদের পোশাক সম্পর্কে কঙ্গনা আরও বলেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নার্সরা যে পোশাক পড়ে থাকেন সেটা খুবই বিদেশী ধাঁচের পোশাক। ইউনিফর্ম এর সঙ্গে পিন, ক্যাপ, বেল্ট এই সমস্ত ব্যবহার মার্কিন নৌবাহিনী থেকে এসেছে। আগামী দিনে সেবিকাদের ইউনিফর্মে ভারতীয় ছোঁয়া যদি আনা যায় তাহলে সেটা ইতিবাচক পরিবর্তন হবে বলেই আমার মনে হয়।

সবশেষে অভিনেত্রী বলেন, নার্সদের প্রতি মানুষদের যে ধারণা সেটা পাল্টানো উচিত। হাসপাতালে গেলেই সকলে চিকিৎসকদের কথা ভাবেন, নিঃসন্দেহে ওদের অবদান অপরিসীম কিন্তু সেবিকাদের অবদানও কোনও ক্ষেত্রে কম নয়।