...
...
Next Story

Kangana Ranaut: 'রাজনীতিতেও নারীদের মর্যাদা নেই... ', রাহুল গান্ধীকে বিয়ে করার মিম নিয়ে কঙ্গনা

Kangana Ranaut: ৪ মে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি মিম ঘোরাফেরা করছে যেখানে বলা হচ্ছে যে রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন তাহলে কঙ্গনা রাহুলকে বিয়ে করবেন। এই মিম নিয়ে ইতিমধ্যেই হয়েছে বিস্তর জলঘোলা। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন কঙ্গনা নিজেই।

Published on: May 4, 2026, 20:20:25 IST
Advertisement

Kangana Ranaut: ৪ মে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি মিম ঘোরাফেরা করছে যেখানে বলা হচ্ছে যে রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন তাহলে কঙ্গনা রাহুলকে বিয়ে করবেন। এই মিম নিয়ে ইতিমধ্যেই হয়েছে বিস্তর জলঘোলা। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন কঙ্গনা নিজেই।

রাহুল গান্ধীকে বিয়ে করার মিম নিয়ে কঙ্গনা
রাহুল গান্ধীকে বিয়ে করার মিম নিয়ে কঙ্গনা

কিছুদিন আগেই রাঘব চড্ডা বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরেই রাহুল গান্ধীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে থাকে একটি মিম। ওই মিমে লেখা, কঙ্গনা বলছেন যদি রাহুল গান্ধী বিজেপিতে যোগ দেন তাহলে আমি ওকে বিয়ে করার জন্য প্রস্তুত। খুব স্বাভাবিকভাবেই বাকিদের পাশাপাশি কঙ্গনার চোখেও পড়েছে এই মিম।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এই মিম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘এই ভুয়ো খবরটা কি জঘন্য। রাজনীতিতেও নারীদের কোনও মর্যাদা নেই। যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত।’

রাহুল গান্ধীকে বিয়ে করার মিম নিয়ে কঙ্গনা

কঙ্গনা প্রসঙ্গে

আরও পড়ুন: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই

তবে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ছবিটি ‘কুইন’ সিনেমার দ্বিতীয় পর্ব হিসেবে তৈরি করা হলেও এই ছবির নাম ‘কুইন ২’ হবে না। এর পরিবর্তে নির্মাতারা নতুন শিরোনাম খুঁজছেন যার মধ্যে ‘কুইন ফরেভার’, এই শিরোনামটিকে বেছে নেওয়া হয়েছে তবে ফাইনাল কিছু এখনও জানানো হয়নি।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe