'দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন...', বাবা রামদেবকে কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার

গতমাসে নেট কেলেঙ্কারি ঘটনায় দিল্লির যন্তর মন্তরে নতুন প্রজন্মের পড়ুয়াদের নর্দমার কীট বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এবার সেই প্রসঙ্গেই অভিনেত্রীকে একহাত নিলেন বাবা রামদেব।

Published on: Aug 19, 2026, 22:33:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতমাসে নেট কেলেঙ্কারি ঘটনায় দিল্লির যন্তর মন্তরে নতুন প্রজন্মের পড়ুয়াদের ‘নর্দমার কীট’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। যদিও এই মন্তব্য ঘিরে যখন উত্তাল হয়েছিল নেটপাড়া তখন হঠাৎ করেই আবার নতুন প্রজন্মকে দেশের শক্তি বলে সম্বোধন করেছিলেন অভিনেত্রী। এবার সেই প্রসঙ্গেই অভিনেত্রীকে একহাত নিলেন বাবা রামদেব।

বাবা রামদেবকে কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার
বাবা রামদেবকে কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবা রামদেব বলেন, ‘সেই মানুষদের নিয়ে আমি একদমই কথা বলতে চাই না, যারা দেশের যুবক প্রজন্মকে নর্দমার সঙ্গে তুলনা করেন। এরা বিকৃত মনের পরিচয় দেয়। দলের লোকেদের বিশেষ নজর দেওয়া উচিত এই সমস্ত মানুষদের।’

আরও পড়ুন: 'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?

এরপরেই বাবা রামদেব বলেন, ‘যে এই কথাটি বলেছেন তার শৈশব-যৌবন কেমন ছিল? অতীতে কি কি কর্মকাণ্ড ঘটিয়েছেন মনে নেই?’ বাবা রামদেবের এই মন্তব্যে রেগে গিয়ে বিজেপির নেত্রী তথা অভিনেত্রী কঙ্গনা বলেন, ‘বাবাজি, আমার যৌবন এবং বেডরুম নিয়ে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। গুজবের উপর ভিত্তি করে কারও সম্পর্কে এমন কথা বলা উচিত নয়। আপনার মত অন্তত প্রতারণামূলক কাজের জন্য সুপ্রিম কোর্টে দাঁড়াতে হয়নি কখনও। আর এই কথাটা ভিত্তিহীন নয় বরং যুক্তি দিয়েই বললাম।’

আরও পড়ুন: নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়, বন্ধ করলেন অন্যকে সন্তুষ্ট করার কাজ

এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে বিচার করতে আসবেন না। আমার চরিত্র আপনার থেকে অনেক ভালো। এখানে অন্তত প্রতারণার বিষয় নেই। যুবসমাজ দেশের শক্তি। প্রত্যেকেই সন্তান, তারা যে দেশের ভবিষ্যৎ এটা অস্বীকার করার জায়গা নেই। ওখানে যে ভিড়টা হয়েছিল আমি শুধু ওর কথাই বলেছিলাম। আপনি যদি আমার নির্দিষ্ট কোন বক্তব্য দেখাতে পারেন যে আমি গোটা প্রজন্মকে বলতে চেয়েছি তাহলে আমি মেনে নেব। আপনার সঙ্গে আমি রাজনৈতিক মত বিরোধে নিজেকে জড়াতে চাই না। আমি কোনও যুব সমাজের বিরোধী নই।’