‘কভি খুশি কভি গম ২’ কি আসছে? ‘এখনও এই ছবিটি…’, জবাব দিলেন করণ নিজে

চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের ২০০১ সালে মুক্তি পাওয়া ছবি ব্লকবাস্টার ‘কভি খুশি কভি গম’ অন্যতম জনপ্রিয় একটি ছবি। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। তবে 'কভি খুশি কভি গম'-এর সিক্যুয়েল নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই জল্পনার বিষয়ে করণ জোহর এবার মুখ খুলেছেন।

Published on: Mar 21, 2026, 20:37:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের ২০০১ সালে মুক্তি পাওয়া ছবি ব্লকবাস্টার ‘কভি খুশি কভি গম’ অন্যতম জনপ্রিয় একটি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃতিক রোশন এবং করিনা কাপুর খান। ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। তবে 'কভি খুশি কভি গম'-এর সিক্যুয়েল নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই জল্পনার বিষয়ে করণ জোহর এবার মুখ খুলেছেন।

‘কভি খুশি কভি গম ২’ কি আসছে? ‘এখনও এই ছবিটি…’, জবাব দিলেন করণ নিজে
‘কভি খুশি কভি গম ২’ কি আসছে? ‘এখনও এই ছবিটি…’, জবাব দিলেন করণ নিজে

আরও পড়ুন: 'যে কোনও নায়কের চেয়ে…', ধুরন্ধর ২-এর পরিচালক আদিত্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন কঙ্গনা

'দ্য রাইট অ্যাঙ্গেল'-এর 'অন কল উইথ সোনল কালরা' অনুষ্ঠানে কথা বলতে গিয়ে করণ জোহর 'কভি খুশি কভি গম'-এর সিক্যুয়েল নিয়ে আসল সত্যিটা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, 'কভি খুশি কভি গম ২' বা তাঁর স্বপ্নের পিরিয়ড ড্রামা 'তখত' নিয়ে পুনরায় কাজ করার কোনও পরিকল্পনা তাঁর নেই। এই উত্তরটি তাঁর অনেক ভক্তের মন ভেঙে দিয়েছে। সিক্যুয়েলের এই যুগে সবাই অধীর আগ্রহে 'কভি খুশি কভি গম'-এর সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত 'কভি খুশি কভি গম' বলিউডের অন্যতম প্রশংসিত ফ্যামিলি ড্রামা হিসেবে আজও পরিচিত। করণ জোহর ব্যাখ্যা করেছেন যে, সব প্রজন্মের মানুষের মনে এটা যে নস্টালজিয়া জাগিয়ে তোলে, তা থেকেই ছবিটির জনপ্রিয়তা এসেছে।

করণ বলেন, ‘আমি ছবিটির আবেগঘন ঐতিহ্যের সঙ্গে কোনও ভাবেই হস্তক্ষেপ করতে চাই না। তাই আমি আনন্দিত যে আমি এই প্ল্যাটফর্মটি পেয়েছি এবং আমি আনন্দিত যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এবং এটা স্পষ্ট করে দিতে পারছি যে কোনও ’কভি খুশি কভি গম ২' হচ্ছে না বা 'তখত' সম্পর্কিত অন্য কোনও ছবি হচ্ছে না। আমি কখনওই এর সিক্যুয়াল বানাবো না। এর কারণ এটা নয় যে 'কভি খুশি কভি গম' সর্বকালের সেরা ছবি ছিল, মোটেই না। প্রত্যেক ছবিরই ত্রুটি থাকে, কিন্তু ‘কভি খুশি কভি গম’ নিয়ে অনেকেই প্রচুর স্মৃতি আছে। প্রজন্মের পর প্রজন্ম এই ছবিটি দেখে বড় হয়েছে। তাঁদের অনেক কিছু ভালো লেগেছে, আবার অনেক কিছু ভালো লাগেনি, অনেক কিছু তাঁদের কাঁদিয়েছে। তাঁরা এখনও এই ছবিটিকে ঠিক ততটাই ভালোবাসে।'

আরও পড়ুন: নাম না করে তৃণাকে 'বিষাক্ত মহিলা' বলে ফের আক্রমণ ‘লাট্টু’র মায়ের? ছেলের বদলি আসতেই বিস্ফোরক অভিযোগ

করণ আরও বলেন, ‘এমন একটা ছবির সুযোগ দেওয়ার জন্য আমি মহাবিশ্বের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে, এবং আমি এ নিয়ে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। কিন্তু আমি সেই স্মৃতিগুলো বা এই চলচ্চিত্রটি যে ভালোবাসা পেয়েছে, তা নিয়ে কখনও ছিনিমিনি খেলব না। কারণ যখন আপনি ’কভি খুশি কভি গম ২'-এর মতো কিছু তৈরির কথা ভাবেন, তখন আপনি কেবল নিজের জন্যই সমস্যা তৈরি করবেন।'