'কাভি আলভিদা না কহেনা' নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ! কী জানালেন করণ জোহর?

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কাভি আলভিদা না কহেনা’। এবার এই ছবিটি মুক্তির প্রায় ২০ বছর পর, করণ জোহর ছবিটিকে ফিরিয়ে আনছেন, তবে একেবারে একটি নতুন আঙ্গিকে। তিনি ছবিটিকে এবার সিরিজ আকারে আনতে চলেছেন।

Published on: Apr 26, 2026, 09:55:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কাভি আলভিদা না কহেনা’। এই ছবিটি আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। এই ছবিতে বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং অসুখী বিয়ের মতো বেশ সাহসী বিষয় তুলে ধরা হয়েছিল। যার কনসেপ্ট তৎকালীন সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল। তাই অনেকে আবার এই ছবির বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন, কিন্তু পরে ছবিটি বেশ ইতিবাচক ভাবেই সাড়া পায়।

'কাভি আলভিদা না কহেনা' নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ! কী জানালেন করণ জোহর?
'কাভি আলভিদা না কহেনা' নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ! কী জানালেন করণ জোহর?

আরও পড়ুন: বক্সঅফিসে 'ভূত বাংলা'র দাপট! অক্ষয়-প্রিয়দর্শনের এই ছবি ৯ দিনে কত কোটি ঘরে তুলল?

এবার এই ছবিটি মুক্তির প্রায় ২০ বছর পর, করণ জোহর ছবিটিকে ফিরিয়ে আনছেন, তবে একেবারে একটি নতুন আঙ্গিকে। তিনি ছবিটিকে এবার সিরিজ আকারে আনতে চলেছেন। করণ লিখেছেন, ‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। ছবিটির প্রেক্ষাপট ২০০৬ সাল। যখন এটি মুক্তি পায়, তখন জনমত বিভক্ত ছিল।’

করণ আরও বলেন, ‘তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, ’বিশ্বাসঘাতকতাকে সঠিক দেখানোর জন্য এই ছবি, আপনি কি অসুস্থ?' আমি উত্তর দিয়েছিলাম, ‘যা আগে থেকেই ছিল, তাকে আপনি কীভাবে সঠিক দেখাবেন?'

আরও পড়ুন: বক্স অফিসে 'ধুরন্ধর ২'-এর দাপট অব্যাহত! ৩৮তম দিনে কত আয় করল রণবীরের ছবি?

করণ আরও জানান যে, সিনেমাটিকে কীভাবে একটি পূর্ণদৈর্ঘ্য ওয়েব সিরিজে রূপান্তর করা যায়, তা নিয়ে তিনি বর্তমানে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে আমরা একটা সিরিজ তৈরি করব। এটা কোনও একটা প্ল্যাটফর্মে একটা দীর্ঘ দৈর্ঘ্যের শো হবে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না।’

প্রসঙ্গত, 'কভি আলভিদা না কহে না' ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর এবং প্রযোজনা করেছিল ধর্মা প্রোডাকশনস। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, রানী মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা এবং অভিষেক বচ্চন। তাছাড়াও বিশেষ অতিথি চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরণ খের। এই ছবিটি ভারতে ৪৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ১১০ কোটি টাকা আয় করেছিল।

তবে বর্তমানে করণকে তুলনামূলক ভাবে কম ছবি পরিচালনা করতে দেখা যাচ্ছে। তিনি সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটি পরিচালনা করেছিলেন, যা ২০২৩ সালে মুক্তি পায়। এর আগে, ২০১৯ সালে তিনি ‘ঘোস্ট স্টোরিজ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের ধারাবাহিক পরিচালনা করেছিলেন।