সম্প্রতি কফি উইথ করণ সিজন ৯ - এর আসন্ন পর্বের একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। যে ট্রেলারটি পোস্ট করা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অক্ষয় কুমার এবং রবি কিষান। দুই তারকার সঙ্গে কথোপকথন চলাকালীন পরিচালক দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা শিফট বিতর্কে মন্তব্য প্রকাশ করেন এবং বলেন কেন এই গোটা ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ভিডিয়োর প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে অক্ষয় কুমারের নিয়ম মেনে কাজ করার প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে করণ জোহর বলেন, ‘আমি যখন অক্ষয়ের সঙ্গে প্রথম ছবি করি, তখন থেকেই আমি দেখেছিলাম উনি কঠোর পরিশ্রমী। ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্ত করেন এবং সবসময় পরিচালকদের সমর্থন করেন। প্রযোজকদের ব্যাপারেও ভীষণ সচেতন থাকেন উনি। উনি একমাত্র সুপারস্টার যিনি নবাগত পরিচালকদের সুযোগ দেন, এবং এই একটি কাজের জন্য তিনি যথেষ্ট কৃতিত্ব পান না।’
আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের
অক্ষয়ের সময়সূচি এবং চলচ্চিত্র শিল্পে কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে করণ টেনে আনেন দীপিকা পাড়ুকোনের ৮ ঘন্টা শিফট বিতর্ক প্রসঙ্গ। তিনি বলেন, ‘আমি সব সময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। উনি যখন এই ধরনের কিছু বলেন, আমি জানি না তখন কেন এই বিষয়টিকে এত বড় করে দেখা হয়। এটা ওঁর অধিকার। উনি এই অধিকার অর্জন করেছেন। উনি ভীষণ পরিশ্রমী একজন নারী। উনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার নারী তবে ওনার ব্যক্তিগত জীবনে রয়েছে। এই লিঙ্গ বৈষম্য একেবারেই ন্যায্য নয়।’
আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?
{{/usCountry}}আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?
{{/usCountry}}করণ আরও বলেন, ‘পুরুষ সুপারস্টারদের মত নারী সুপারস্টারদেরও কাজের ক্ষেত্রে সময় সীমা নির্ধারণের একটি স্বাধীনতা থাকা উচিত। প্রযোজকরা দীপিকার মত অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকা নয় অক্ষয়ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন আর সেটাই উচিত। সৃজনশীলতার সঙ্গে আপোষ না করেই যদি এই কাজ করা যায় সেটা সকলের জন্যই উপকারী।’