এবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান, পরিচালক কে?
কিছুদিন আগেই জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। তিনি যে একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান।
কিছুদিন আগেই জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। তিনি যে একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান। কবির খান পরিচালিত ‘লড়াকু’ ছবির প্রযোজক হিসাবে কার্তিক নিজের নতুন যাত্রা শুরু করতে চলেছেন।
এবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান
বুধবার বিড়লা স্টুডিওর ‘লড়াকু’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ জুন ২০২৭। এই ছবিটি বিড়লা স্টুডিও এবং কবির খান ইন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এবং এর মাধ্যমেই প্রযোজক হিসাবে ডোপামিন স্টুডিওজর সঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান।
নির্মাতারা জানিয়েছেন, ‘লড়াকু’ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং আশার এক অসাধারণ বাস্তব জীবনের কথা বলে। ছবিটি সম্পূর্ণ একটি পারিবারিক বিনোদনমূলক ছবি বলে জানিয়েছে নির্মাতারা। যদিও এই সিনেমায় কারা অভিনয় করবেন সেটা এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি।
কার্তিক এবং কবির খান প্রসঙ্গে
‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেছেন কার্তিক আরিয়ান এবং পরিচালক কবির খান। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। ছবিটি বাণিজ্যিকভাবে সেই অর্থে সফল না হলেও এই ছবিতে কার্তিকের সেরা অভিনয় বলে গণ্য করা হয়।
প্রসঙ্গত, কার্তিক আরিয়ান ২০২৪ সালে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন। এই ছবিতে কার্তিকের অভিনয় দেখে যেমন অনেকে অক্ষয় কুমারের প্রসঙ্গ টেনে এনেছেন আবার অনেকে জানান কার্তিকের অভিনয় সত্যিই ভীষণ ভালো ছিল এই ছবিতে। তবে ২০২৫ সালের ‘তু মেরি মে তেরা’ ছবিতে কার্তিক অভিনয় করলেও ছবিটি ভীষণভাবে ফ্লপ হয় বক্স অফিসে।
২০২৭ সালে কার্তিকের ‘আশিকি ৩’ ছবিটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা যেখানে শ্রীলীলা অভিনয় করবেন কার্তিকের বিপরীতে। এর মধ্যেই এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক, যা নিঃসন্দেহে একটি বড় খবর।
Home/Entertainment/এবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান, পরিচালক কে?