...
...
Next Story

বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?

বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এই কথা তিনি বারবার উল্লেখ করেছেন। গত অক্টোবরই তিনি জানিয়েছেন যে চিকিৎসকরা বেশ কিছুদিনের জন্য তাকে বিশ্রাম করতে বলেছেন তাই তিনি সোশ্যাল মিডিয়া থেকেও বিরতি নিয়েছেন।

Published on: Nov 7, 2026, 16:54:36 IST
Advertisement

বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এই কথা তিনি বারবার উল্লেখ করেছেন। গত অক্টোবরই তিনি জানিয়েছেন যে চিকিৎসকরা বেশ কিছুদিনের জন্য তাকে বিশ্রাম করতে বলেছেন তাই তিনি সোশ্যাল মিডিয়া থেকেও বিরতি নিয়েছেন।

কেমন আছেন অমিতাভ বচ্চন?
কেমন আছেন অমিতাভ বচ্চন?

খুব স্বাভাবিকভাবেই অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কথা শুনে অনুরাগীরা চিন্তায় রয়েছেন। এর মধ্যেই ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের একটি আপডেট সেই চিন্তা আরও বেশি বাড়িয়ে দিল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ‘কৌন বানেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের নতুন পর্বের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: ‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা

সূত্রের খবর অনুযায়ী, অমিতাভ বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ। যদিও এর আগে হাঁটুর চোট নিয়েও তিনি অনুষ্ঠান চালিয়ে গিয়েছেন কিন্তু এখন তিনি বেশ ভালোই অসুস্থ। ঠিক এই কারণেই আপাতত নতুন পর্বের শুটিং বন্ধ রেখেছেন নির্মাতারা। এই মুহূর্তে পুরনো পর্বই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে চ্যানেলে।

কিছুদিন আগেই ‘রামায়ণ’ ছবির প্রচারের জন্য খুব কৌন বানেগা ক্রোড়পতি শোয়ে উপস্থিত হয়েছিলেন রবি দুবে, রণবীর কাপুর এবং সাই পল্লবী। রামায়ণ ছবির মুক্তির সময় এই বিশেষ পর্ব সম্প্রচার হওয়ার কথা ছিল কিন্তু অভিনেতার অসুস্থতার কথা মাথায় রেখে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়, দীপাবলি উপলক্ষে এই বিশেষ পর্বটি সম্প্রচার করা হয়।

তাহলে কবে থেকে আগামী শুটিং শুরু হবে? নির্মাতারা জানিয়েছেন এখন কিছুই বলা যাচ্ছে না। পুরোটাই নির্ভর করবে অমিতাভ বচ্চনের শারীরিক সুস্থতার ওপর। তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে নতুন পর্বের শুটিং শুরু করে দেওয়া যাবে। নির্মাতাদের পাশাপাশি ভক্তরাও এখন অমিতাভ বচ্চনের সুস্থতার প্রার্থনা করছেন।

প্রসঙ্গত, শনিবারও নিজের ব্লগে নিজের অসুস্থতার কথা তুলে ধরেছিলেন অমিতাভ। বয়সের কারণে এখন তিনি অনেক কিছুই ভুলে যাচ্ছেন। চশমা বা মোবাইল রেখে আর মনে রাখতে পারছে না তিনি। পুরনো দিনের বহু স্মৃতি মনে রাখলেও তাৎক্ষণিক অনেক কিছুই ভুলে যাচ্ছেন বিগ বি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks