Kaushambi Chakraborty: জীবন যুদ্ধে সবথেকে বেশি যে মানুষটিকে দরকার হয় তিনি হলেন মা। মা ছাড়া সবকিছুই অন্ধকার। মাকে হারানোর যন্ত্রণা তারাই বোঝে যারা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তেমনই একজন মানুষ হলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী।
Kaushambi Chakraborty: জীবন যুদ্ধে সবথেকে বেশি যে মানুষটিকে দরকার হয় তিনি হলেন মা। মা ছাড়া সবকিছুই অন্ধকার। মাকে হারানোর যন্ত্রণা তারাই বোঝে যারা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তেমনই একজন মানুষ হলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। দু'বছর হয়ে গিয়েছে মাকে হারিয়েছেন তিনি, কিন্তু আজও সেই ক্ষত অমলিন।
মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন কৌশাম্বি
মাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই মায়ের ছবি পোস্ট করে মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন একটি পোস্ট করলেন অভিনেত্রী। নায়িকা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, মহাশ্বেতা দেবীর বই হাতে নিয়ে ছাদে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রীর মা। ভীষণ শান্ত এবং স্নিগ্ধ এই ছবিটি।
ছবি পোস্ট করে কৌশাম্বি লেখেন, ‘২৭ জুন! দুটো বছর হয়ে গেল মা। তুমি না ফেরার দেশে চলে গিয়েছ। তোমার মেয়ের জীবনে ঝড়গুলোতে সব থেকে বেশি, যে তোমাকেই দরকার ছিল মা। যদিও জানি তুমি সব সময় আমার সঙ্গেই রয়েছো। সব দেখছো আর শক্তি দিচ্ছো। তোমায় ভীষণ ভালোবাসি মা। ভীষণ মিস করছি।’
কৌশাম্বির পোস্ট করা এই ছবিতে জন লেখেন, ‘উনি সব সময় তোমার সঙ্গে রয়েছেন। তোমার হৃদয়ের মধ্যেই উনি আছেন।’ রোশনি ভট্টাচার্য ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন কমেন্ট বক্সে। এছাড়াও অন্যান্যরা কৌশাম্বিকে মন খারাপ না করতে এবং শক্ত থাকার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, বিয়ের পরেই মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। মাকে হারানোর কয়েক মাস পরেই হারিয়েছিলেন দিদিমাকে। পরপর দুই প্রিয় মানুষকে হারিয়ে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। তবে সেইসব কঠিন সবাইকে পেরিয়ে এসে এখন অনেকটাই স্বাভাবিক কৌশাম্বি।
উল্লেখ্য, ২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন আদৃত ও কৌশাম্বি। কৌশাম্বি অনেক অল্পবয়সেই কাজ শুরু করে টলিউডে। স্টার জলসার ‘বিধির বিধান’ (২০১২) সিরিয়ালের প্যারালাল লিড হিসাবে অভিনয়ে হাতেখড়ি। অন্যদিকে আদৃত ছোট পর্দায় মিঠাইপ্ দিয়ে জনপ্রিয়তা পেলেও, শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই। প্রথম কাজ ২০১৮ সালে নূর জাহান-এ। তারপর প্রেম আমার ২, পরিণীতা, পাসওয়ার্ডে কাজ করেন আদৃত।