...
...
Next Story

‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির ৪ দিনের মাথায় দর্শকদের কাছে বিশেষ আবেদন কৌশিকের

গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রায় তিন বছর ধরে এই ছবিটির জন্য অপেক্ষা করেছিলেন দর্শকরা। অবশেষে হয়েছে অপেক্ষার অবসান। শুভ্রা, মেঘনা এবং সুমনের জীবনের সেই জটিল সমীকরণ আরও একবার ছবির পর্দায় তুলে ধরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

Published on: Jul 14, 2026, 15:00:46 IST
Advertisement

গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রায় তিন বছর ধরে এই ছবিটির জন্য অপেক্ষা করেছিলেন দর্শকরা। অবশেষে হয়েছে অপেক্ষার অবসান। শুভ্রা, মেঘনা এবং সুমনের জীবনের সেই জটিল সমীকরণ আরও একবার ছবির পর্দায় তুলে ধরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির ৪ দিনের মাথায় দর্শকদের কাছে বিশেষ আবেদন কৌশিকের
‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির ৪ দিনের মাথায় দর্শকদের কাছে বিশেষ আবেদন কৌশিকের

প্রথম দিন থেকেই প্রায় প্রত্যেকটি শো হাউসফুল। দর্শকদের কথা শুনে বেশ বোঝাই যাচ্ছে ছবিটি নিয়ে যে প্রত্যাশা তারা করেছিলেন, তা পূরণ হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায় আবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই ছবির মাধ্যমে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

তবে এই ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই দর্শকদের কাছে একটি বিশেষ আবেদন করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৫ জুলাই রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কৌশিক গঙ্গোপাধ্যায় যেখানে তিনি লেখেন, ‘দয়া করে হলে ভিডিও রেকর্ডিং করবেন না আর কাউকে গল্পটা বলবেন না। সকলের কাছে এটা বিনীত অনুরোধ। কথা রাখলে খুব খুশি হব। সবাইকে দেখতে বলবেন। ধন্যবাদ।’

কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই পোস্ট নিজের বলে শেয়ার করেছেন জয়া আহসান। বর্তমান প্রযুক্তির যুগে এখন সবার কাছেই মুঠোফোন আর তাই অনেকেই আছেন যারা হলে বসে ভিডিও রেকর্ডিং করেন এবং বাড়িতে এসে অন্য কাউকে দেখান। আবার এমনও অনেকে আছেন যারা সিনেমা দেখে এসে সেই গল্প অন্যকে বলে দেন যার ফলে অন্য কারোর আর সিনেমা দেখতে যাওয়ার সেই আগ্রহ তৈরি হয় না।

আরও পড়ুন: ‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা

এই দুই ক্ষেত্রে যে মানুষটির সব থেকে বড় ক্ষতি হয় তিনি হলেন পরিচালক। আর তাই আজও অর্ধাঙ্গিনী মুক্তির পরেই তিনি বিনীতভাবে অনুরোধ করেন যাতে এই দুটি কাজ থেকে বিরত থাকেন দর্শকরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই পোস্টের কমেন্ট বক্সে সহমত পোষণ করেছেন অনেকেই। কিছুটা ক্ষোভের সুরেই মানসী সিনহা লিখেছেন, ‘কেউ কথা রাখে না।’

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks