২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘বিসর্জন’, যেখানে জয়া আহসান এবং আবিরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। আরও বেশি মুগ্ধ হয়েছিলেন পরিচালকের গল্প বলার ধরণে। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শুধুমাত্র এই ছবির পরিচালনা করেছিলেন তা নয়, তিনি গণেশ মণ্ডলের চরিত্রে অভিনয় করেছিলেন।

কাজের সুবাদে বহুবার বহু জায়গায় যেতে হয় পরিচালকদের, তার মধ্যে কিছু স্থান এমন ভাবে মনের মধ্যে গেঁথে যায় যা ভোলা যায় না। তেমনি একটি বাড়ি হল ‘বিসর্জন বাড়ি’। যদিও আগে এটির নাম ‘বিসর্জন বাড়ি’ ছিল না, ‘বিসর্জন’ ছবির পরেই বাড়িটির নতুন নামকরণ হয়।
আরও পড়ুন: 'এগুলো ও না করলেও পারত', স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো
প্রায় এক যুগ পর সেই বাড়ির উঠোনেই এসে দাঁড়ালেন কৌশিক গঙ্গোপাধ্যায়। স্মৃতি রোমন্থন করলেন বাড়ির দালানে বসে। যে বাড়িটি নিতান্তই শুধুমাত্র একটি পরিতক্ত বাড়ি ছিল একসময়, সেটি এখন হয়ে উঠেছে অন্যতম টুরিস্ট স্পট। টাকির খুব কাছে এই বাড়িটি আজ পর্যটকদের অন্যতম চেনা জায়গা।
কিন্তু এত বছর পর হঠাৎ বিসর্জন বাড়িতে কি করছেন কৌশিক? না, শুধুমাত্র ঘুরতেই দিয়েছেন তা নয়। স্মৃতি রোমন্থন করার পাশাপাশি তিনি শুরু করে দিয়েছেন নিজের নতুন ছবির কাজ। যদিও সিনেমার নাম বা সিনেমা সম্পর্কে কিছুই বলেননি পরিচালক তবে এই বাড়িটি যে তাঁর প্রিয় স্মৃতির লোকেশন এর সেরা পাঁচে থেকে যাবে সে কথা বারবার বলেন কৌশিক।
আরও পড়ুন: একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ, তবে কি খুব তাড়াতাড়ি জুটি বাঁধবেন তাঁরা?
‘বিসর্জন বাড়ি’ নিয়ে এই পোস্টের কমেন্ট বক্সেও একাধিক ব্যক্তি নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কেউ লিখেছেন টাকি ঘুরতে গিয়ে এই বাড়ির সামনে ছবি তুলেছিলেন যা আজ স্মৃতির পাতায় রয়ে গিয়েছে। কেউ আবার বিসর্জন দেখার পর সেই গল্পে মশগুল হওয়ার কাহিনি জানিয়েছেন কমেন্ট বক্সে।