‘বেশ করেছি প্রেম করেছি’র প্রথম প্রোমোয় বৃষ্টি ভেজা রোম্যান্সে মাখামাখি কৌশিকী-রাজদীপ! রয়েছেন ভিলেন অবতারে ভরতও

কিছুদিন আগেই জানা গিয়েছিল জনপ্রিয় মেগা 'গীতা এলএলবি'-এর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ম্যাহেক’ অর্থাৎ কৌশিকী পালকে এবার জি বাংলার মেগায় মুখ্য ভূমিকায় দেখা যাবে। মেগার নাম 'বেশ করেছি প্রেম করেছি'। এবার প্রকাশ্যে এল মেগার প্রথম প্রোমো।

Published on: Nov 13, 2025, 22:24:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই জানা গিয়েছিল জনপ্রিয় মেগা 'গীতা এলএলবি'-এর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ম্যাহেক’ অর্থাৎ কৌশিকী পালকে এবার জি বাংলার মেগায় মুখ্য ভূমিকায় দেখা যাবে। মেগার নাম 'বেশ করেছি প্রেম করেছি'। আর এই মেগার হাত ধরেই ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নায়কের ভূমিকায় দেখা যাবে রাজদীপ গোস্বামীকে। এবার প্রকাশ্যে এল মেগার প্রথম প্রোমো।

‘বেশ করেছি…’র প্রথম প্রোমোয় বৃষ্টি ভেজা রোম্যান্সে মাখামাখি কৌশিকী-রাজদীপ!
‘বেশ করেছি…’র প্রথম প্রোমোয় বৃষ্টি ভেজা রোম্যান্সে মাখামাখি কৌশিকী-রাজদীপ!

আরও পড়ুন: আইসিইউতে থাকাকালীন লুকিয়ে ধর্মেন্দ্র ও দেওল পরিবারের ভিডিয়ো করায় হাসপাতালের এক কর্মী গ্রেফতার!

বৃহস্পতিবার মেগার প্রথম প্রোমো প্রকাশ্যে আসে। জানা গিয়েছিল এই ধারাবাহিকে জেন-জি প্রেমের গল্প দেখা হবে। আর মেগার প্রথম প্রোমোতেও তা ফুটে উঠেছে। গল্পে রাজদীপকে দেখা যাবে 'স্বয়ম'-এর চরিত্রে। অন্যদিকে কৌশিকীর চরিত্রের নাম 'জুঁই'।

প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে স্কুল ড্রেস পরে হুড খোলা গাড়িতে হাসি মুখে 'জুঁই'। আর একটা বাসের পা-দানিতে প্রায় ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে ‘স্বয়ম’, তার হাতে এক গুচ্ছ গোলাপ, মুগ্ধ নয়নে সে 'জুঁই'কে দেখছে। তার মধ্যেই এলোমেলো বাতাসে 'জুঁই'-এর হাতের স্কার্ফ উড়ে এসে পড়ে 'স্বয়ম'-এর মুখের উপর। আর তার হাতে থাকা গোলাপের পাপড়ি উড়ে গিয়ে ছুঁয়ে যায় 'জুঁই'কে।

আরও পড়ুন: ভিডিয়ো দেখে শোরগোল, বাগদান সেরেছেন সাহেব-সুস্মিতা? ‘এ সব কথা…’, মুখ খুললেন নায়িকা

এরপর দেখা যায় স্কুলের দৃশ্য। সেখানে সব বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে মজার কোনও ভিডিয়ো দেখতে ব্যস্ত 'জুঁই'। তার মাঝেই ক্লাসে শিক্ষিক এসে পড়ায় নিজে সামলাতে না পেরে 'জুঁই'-এর হাত থেকে ফোন পড়ে যায়। আর তা দেখে শিক্ষক বিরক্ত হলে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে শাস্তি ভোগ করে ‘স্বয়ম’। এরপর স্কুল চত্বরেই 'জুঁই'কে দেখে মুগ্ধ হতে থাকে 'স্বয়ম'। কখনও ‘জুঁই’কে লুকিয়ে দেখে আবার কখনও তার শেষ না করা স্যুপের বাটি থেকে স্যুপ খায়।

এরপর স্কুলে একটা অনুষ্ঠানের আবহে ধরা দেয় দুই চরিত্র। সেখানে ডেকরেশনের কাজ করতে দেখা যায় 'স্বয়ম'কে। অন্যদিকে, 'জুঁই' ব্যস্ত হয়ে পড়ে নাচে। আর এই সবের মাঝেই একটু একটু করে দুটো মন আরও কাছাকাছি চলে আসে। আর এই প্রেমে দুরন্ত গতির সঙ্গেই তাল মিলিয়ে ঝমঝম করে বৃষ্টি নামে। তখন 'স্বয়ম'-এর মতো করে নিজেকে মেলে ধরে ‘জুঁই’। এই সবটা দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের মনের কথা 'জুঁই'কে জানিয়েই ফেলে 'স্বয়ম'। কিন্তু তখনই ঘটে ছন্দপতন। বজ্যপাতের মতো ভারী লাঠির বাড়ি এসে পড়ে 'স্বয়ম'-এর মাথায়। সে জ্ঞান হারায়। আর তার মাঝেই দেখা মেলে ভরত কলের। ধারাবাহিকে তাঁকে কৌশিকী অর্থাৎ পর্দার 'জুঁই'-এর বাবার চরিত্রে দেখা যাবে। দেখা যায় সে মেয়ের হাত ধরে টানতে টানতে সেই জায়গা থেকে নিয়ে যাচ্ছে।

জানা গিয়েছে এই মেগাতে কেবল জেন-জি প্রেম নয়, পাশাপাশি আগের প্রজন্মের প্রেমে গল্পও দেখানো হবে। আসলে দুটি ভিন্ন লেন্স দিয়ে ফুটে উঠবে গল্প। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা ও পরিচালনায় এই ধারাবাহিক আসছে।