Kay Kay Menon: ‘দাদা’ ছবিতে এন্ট্রি নিলেন কে কে মেনন, সৌরভের বায়োপিকে কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

Kay Kay Menon: ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক দাদা ছবির শুটিং। মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও চলছে ছবির কাজ, যার কিছু ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাওকে।

Published on: Jun 15, 2026, 14:07:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kay Kay Menon: ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’ ছবির শুটিং। মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও চলছে ছবির কাজ, যার কিছু ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাওকে।

‘দাদা’ ছবিতে এন্ট্রি নিলেন কে কে মেনন
‘দাদা’ ছবিতে এন্ট্রি নিলেন কে কে মেনন

সৌরভের মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য, বাবার চরিত্রে শ্বাশ্বত চট্টোপাধ্যায় এবং দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল দেব বোসকে। সৌরভের স্ত্রীর চরিত্রে অভিনয় কে করবেন, সেটা নিয়ে প্রথমে বিস্তর জল্পনা কল্পনা হলেও পরে জানা যায় এই চরিত্রে অভিনয় করবেন তানিয়া মানিকতলা।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

তবে এবার সৌরভের বায়োপিকে এন্ট্রি নিলেন অভিনেতা কে কে মেনন। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এর আগে শুনতে পাওয়া যাচ্ছিল, এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গজরাজ রাওকে। কিন্তু পরে জানা যায়, গজরাজ নয়, বরং কে কে মেননকেই বেছে নেওয়া হয়েছে এই চরিত্রের জন্য।

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেক বাঙালির কাছে ইমোশন। খুব স্বাভাবিকভাবেই তাই এই ছবির জন্য একটা আলাদাই উচ্ছ্বাস কাজ করছে বাঙালি দর্শকদের কাছে। এর আগেও মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবসহ একাধিক ক্রিকেট তারকার জীবন নিয়ে তৈরি সিনেমা, বড়পর্দায় মুক্তি পেয়েছে এবং সফলতা অর্জন করেছে। এবার পালা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের।