...
...
Next Story

অবশেষে কলকাতায় ফিরলেন খরাজ, বিমানবন্দরে নেমেই জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

নেপালের ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের কথা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন হড়পা বানের জন্য। সাধারণ মানুষের পাশাপাশি নেপালে আটকেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।

Published on: Aug 28, 2026, 15:32:18 IST
Advertisement

নেপালের ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের কথা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন হড়পা বানের জন্য। সাধারণ মানুষের পাশাপাশি নেপালে আটকেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। খরাজ মুখোপাধ্যায়ের নেপালে থাকার খবর শোনার পরেই খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন সকলে।

অবশেষে কলকাতায় ফিরলেন খরাজ
অবশেষে কলকাতায় ফিরলেন খরাজ

নেপালের পোখরা ও চীন সীমান্ত সংলগ্ন এলাকায় ‘শিকারি’ ছবির শুটিং করতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। দুর্যোগের জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় ফলে সমস্যা আরও গুরুতর হয়ে দাঁড়ায়। তবে সব বাধা অতিক্রম করে অবশেষে শুক্রবার কলকাতা বিমানবন্দরে নামলেন খরাজ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

খরাজ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী যে ভালো আছেন সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেতার ছেলে বিহু মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অভিনেতা এবং তার স্ত্রী দুজনেই নিরাপদ স্থানে আছেন তাই চিন্তা করার কোনও কারণ নেই। এরপর জানা যায়, ঘুরপথে গোরখপুর পৌঁছেছেন খরাজ সহ গোটা টিম। সেখান থেকেই কলকাতা বিমানবন্দরে আসেন তাঁরা।

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

তবে শুধুমাত্র খরাজ মুখোপাধ্যায় নয়, বাংলাদেশী অভিনেত্রী অপু বিশ্বাসও এই দুর্যোগের মধ্যেই আটকে গিয়েছেন। যদিও তিনি এখনও নেপালেই আছেন তবে নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। শুক্রবার তিনি ঢাকায় ফিরে যাবেন। অন্যদিকে রজতাভ দত্ত ওই একই ছবির জন্য নেপালের গিয়েছিলেন তবে তিনি প্রাকৃতিক বিপর্যয় আসার আগেই কলকাতায় ফিরে এসেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe