...
...
Next Story

প্রায় হয়ে গিয়েছিল ব্রেকআপ, সিদ্ধার্থের কোন ব্যবহার ভালো লাগেনি কিয়ারার?

কিছুদিন আগেই কিয়ারা আডবানি সোশ্যাল মিডিয়া একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছেন তিনি আবার অন্তঃসত্ত্বা। প্রথম সন্তানের জন্মের দেড় বছরের মাথায় আবার দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান অভিনেত্রী।

Published on: Nov 11, 2026, 22:34:10 IST
Advertisement

কিছুদিন আগেই কিয়ারা আডবানি সোশ্যাল মিডিয়া একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছেন তিনি আবার অন্তঃসত্ত্বা। প্রথম সন্তানের জন্মের দেড় বছরের মাথায় আবার দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান অভিনেত্রী। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, বিয়ের আগে প্রায় ব্রেকআপ হয়ে যাচ্ছিল সিদ্ধার্থ- কিয়ারার।

সিদ্ধার্থের কোন ব্যবহার ভালো লাগেনি কিয়ারার?
সিদ্ধার্থের কোন ব্যবহার ভালো লাগেনি কিয়ারার?

কী ঘটেছিল?

বলিউড দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা করণ জোহরের চ্যাট শো ' কফি উইথ করণ' -এর শেষ সিজনের সর্বশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । শোটির শেষ সিজনের নতুন পর্বে কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের বিয়ে থেকে শুরু করে কেরিয়ার, এবং 'শেরশাহ' ছবির সেটে কীভাবে তাদের প্রেমের শুরু হয়েছিল, সেই সব বিষয় নিয়ে কথা বলেছেন। তবে, এই দম্পতি এও প্রকাশ করেছেন যে ছবিটির শুটিং চলাকালীন তাদের মধ্যে কিছু সময়ের জন্য বিচ্ছেদ ঘটেছিল, কিন্তু পরে তারা আবার সব ঠিক করে নেন তাঁরা।

আরও পড়ুন: 'তোমার জন্যই উৎসবে ফেরা', ভালোবাসার মানুষকে পেয়ে পাল্টে গেল শুভস্মিতার জীবন

'কফি উইথ করণ'-এ কিয়ারা জানান যে, সিদ্ধার্থ ছবিটির কার্গিল শিডিউলের জন্য রওনা হওয়ার আগেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। অভিনেতা রওনা হওয়ার আগের রাতে কিয়ারা তাঁকে বলেছিলেন, ‘আমার সঙ্গে তোমার আচরণ খুব খামখেয়ালি। আমার জন্য, তুমি হয় থাকবে, নয়তো থাকবে না। এই মাঝামাঝি অবস্থাটা আমি বুঝি না; আমি এটা সহ্য করতে পারি না।’

কিয়ারা স্মরণ করেন যে, সিদ্ধার্থ প্রতিদিন রাতে ফোন ও মেসেজ করে যোগাযোগ রাখায় তিনি অভিভূত হয়েছিলেন এবং এভাবেই তাদের সম্পর্ক আবার শুরু হয়। কিয়ারা জানান, ‘কার্গিলে, যেখানে কোনো সিগন্যাল ছিল না এবং অনেক কিছু ঘটছিল, সেখানে প্যাক-আপের পর প্রতি রাতে সে আমাকে ফোন করত এবং আমরা টানা ৩০ দিন কথা বলেছিলাম। সুতরাং, কার্গিলে থাকাকালীনই আমাদের প্রেম শুরু হয়।’

২০২৩ সালে জয়সলমীরে একটি ঐতিহ্যবাহী হিন্দু অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের সম্পর্ক গোপন রেখেছিলেন। ২০২৫ সালের জুলাই মাসে তাদের কন্যা সারায়ার জন্ম হয়। ২০২৬ সালের অক্টোবর মাসে এই দম্পতি ঘোষণা করেন যে কিয়ারা আবার গর্ভবতী হয়েছেন।

আরও পড়ুন: ভাইফোঁটা করতে ভালো লাগে না', ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে মন খারাপ ইন্দ্রানী হালদারের

কফি উইথ করণ সম্পর্কে

‘কফি উইথ করণ’-এ এটিই কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম একসঙ্গে উপস্থিতি। এই শো-এর নবম সিজনটিই শেষ, যা চলতি বছরের শুরুতে একটি প্রোমোতে সঞ্চালক করণ জোহর প্রকাশ করেছিলেন। ‘কফি উইথ করণ’ ২০০৩ সালে শুরু হয়েছিল এবং তখন থেকেই এটি একটি নিয়মিত অনুষ্ঠান হয়ে উঠেছে, প্রথমে টিভিতে এবং এখন স্ট্রিমিং-এ। সর্বশেষ সিজনটি জিওহটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks