'ধুরন্ধর ২-এর মতো…', শাহরুখের কিং-এর টিজার দেখে রণবীরের ছবির সঙ্গে তুলনা নেটিজেনদের!

শাহরুখ খানের ছবি 'কিং'-এর ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত। শোনা যাচ্ছিল যে, শাহরুখ খানকে এই ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে। এবার নির্মাতারা এই ছবির একটি ছোট টিজার প্রকাশ করেছেন এবং ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন।

Published on: Apr 25, 2026, 09:16:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শাহরুখ খানের ছবি 'কিং'-এর ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত। শোনা যাচ্ছিল যে, শাহরুখ খানকে এই ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে। এবার নির্মাতারা এই ছবির একটি ছোট টিজার প্রকাশ করেছেন এবং ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন।

'ধুরন্ধর ২-এর মতো…', শাহরুখের কিং-এর টিজার দেখে রণবীরের ছবির সঙ্গে তুলনা নেটিজেনদের!
'ধুরন্ধর ২-এর মতো…', শাহরুখের কিং-এর টিজার দেখে রণবীরের ছবির সঙ্গে তুলনা নেটিজেনদের!

'কিং'-এর টিজারে কী দেখা গিয়েছে?

টিজারটিতে শাহরুখ খান প্রথমে 'কিং' লেখা একটি কার্ড হাতে নেন। এরপর তিনি কাচ ভেঙে প্রবেশ করেন এবং অ্যাকশনে শুরু করেন। কিং খান একটি সংলাপও বলেন ‘আমি ভীত নই। আমার একটাই নাম, কিং।’

আরও পড়ুন: তাঁদের বিয়েকে স্বামী জ্যাকি 'সিচুয়েশনশিপ' বলা প্রসঙ্গে মুখ খুললেন রাকুল!

কিং কবে মুক্তি পাবে?

অবশেষে ছবিটির মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে। এটি চলতি বছের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। অর্থাৎ, ছবিটি এই বছরই মুক্তি পাবে। শাহরুখের শেষ ছবি ‘ডাঙ্কি’-ও ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল, তবে সেটা ছিল ২০২৩ সালে। তার আগে ২০২৩ সালে ‘জওয়ান’' এবং 'পাঠান'-ও ব্লকবাস্টার হয়েছিল। এরপর থেকে শাহরুখ খান আর কোনও ছবি মুক্তি দেননি, এবং এখন তিনি 'কিং' দিয়ে ফের ঝড় তুলতে আসছেন।

টিজার দেখার পর কেউ কেউ সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হলেও, অনেকে আবার এটিকে ‘ধুরন্ধর ২’-এর নকল বলছেন। একজন মন্তব্য করেছেন, ‘টিজারটি দেখে আমার খুব ভালো লেগেছে এবং এখন আমি সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আর একজন লিখেছেন, ‘আমি ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি, কিং খান ফিরে এসেছেন।’ আর একজন লেখেন, ‘দয়া করে ধুরন্ধর ২-এর মতো একই স্টাইলে টিজার বানাবেন না। এটি দেখতে হুবহু একই রকম লাগছে।’

আরও পড়ুন: ‘তামান্নার দুধের মতো শরীর' মন্তব্য বিতর্কে এবার মুখ খুললেন অন্নু! 'পায়ে হাত দিয়ে প্রণাম করব…' যা বললেন তিনি

ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে তাঁর মেয়ে সুহানা খানকে দেখা যাবে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় প্রথমবারের জন্য নজর কাড়তে চলেছেন তিনি। তাছাড়াও ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রানী মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনকে।

এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন যে, এই ছবিতে তাঁর এবং দীপিকা পাড়ুকোনের চরিত্রের মধ্যে একটি রোমান্টিক সম্পর্কও দেখানো হবে।

উল্লেখ্য যে, শাহরুখ ও দীপিকা এর আগেও একসঙ্গে একাধিক হিট হিট ছবি উপহার দিয়েছেন। এটি তাঁদের একসঙ্গে ষষ্ঠ ছবি। এর আগে তাঁরা 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার', 'জওয়ান' এবং 'পাঠান'-এ একসঙ্গে কাজ করেছেন।