'যদি কেউ সুযোগ নেন…', রাজনীতির আঙিনায় দল বদল করা শিল্পীদের প্রসঙ্গে যা বললেন 'বংগাই' কিরণ!
বেশ কিছু ইনফ্লুয়েন্সার বর্তমানে রাজনীতির মঞ্চে পা রেখেছেন। বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হলেন কিরণ দত্ত। কিন্তু তাঁকে এখনও রাজনীতি রঙ মাখতে দেখা যায়নি। কিন্তু কিরণকে কি কখনও রাজনীতির মঞ্চে দেখা যাবে? রাজনীতিতে যে দলবদল দেখা যায় তা নিয়ে 'বংগাই'-এর কী মত? সবটা নিয়ে মুখ খুললেন তিনি।
বিগত কয়েক বছরে রাজ্য-রাজনীতির হাল অনেকটাই পাল্টেছে। প্রত্যক্ষভাবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত অনেকেই রাজনীতির মঞ্চে পা রেখেছেন। তাঁদের মধ্যে বহু অভিনেতা, অভিনেত্রী, পরিচালক যেমন রয়েছেন তেমন বেশ কিছু ইনফ্লুয়েন্সারকেও দেখা যায়। বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হলেন কিরণ দত্ত। তিনি ‘বংগাই’ নামেই বেশি পরিচিত। কিন্তু কিরণ রাজনীতি নিয়ে কী ভাবেন? তাঁকে কি কখনও রাজনীতির মঞ্চে দেখা যাবে? রাজনীতিতে যে দলবদল দেখা যায় তা নিয়ে 'বংগাই'-এর কী মত? সবটা নিয়ে মুখ খুললেন তিনি।
‘যদি কেউ সুযোগ…’, রাজনীতির আঙ্গিনায় দল বদল করা শিল্পীদের প্রসঙ্গে 'বংগাই' কিরণ!
একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের কিরণ বলেন, ‘পুরো দুনিয়ায় রাজনীতি বাদ দিয়ে কিছু হচ্ছে না। তাই, ‘রাজনীতির মধ্যে থাকি না, বা জানি না’ এই কথাগুলো বললে আমার অদ্ভুত লাগে। তবে যেটা ভালো সেটাকে ভালো বলা, আর যেটা খারাপ সেটাকে খারাপ বলার সাহসটা বুকে রাখা উচিত।’
কিন্তু কিরণকে কি কখনও রাজনীতির মঞ্চে দেখা যাবে? কারণ অনেক ইনফ্লুয়েন্সার বর্তমানে রাজনীতিতে যোগ দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি জানান, তিনি এই বিষয়ে একেবারেই আগ্রহী নন। কিরণের কথায়, ‘১০-১৫-২০ বছর পর কোনও দিনই রাজনীতির মঞ্চে আমাকে দেখা যাবে না। তবে মানুষের জন্য যদি কাজ করি, তা করব, কিন্তু রাজনীতি নয়।’
তবে বিনোদন জগত থেকে অনেকেই রাজনীতির আঙিনায় এসেছেন যাঁরা কোনও একটি বিশেষ মতাদর্শ নিয়ে শুরু করেছিলেন। পরে সেখানে সময়ের সঙ্গে সঙ্গে বদল দেখা গিয়েছে। এই দল বদলকে কিরণ কীভাবে দেখেন?
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই হিসেবে ধরতে গেলে দল বদল সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে করেছে। কিন্তু শিল্পীদের ক্ষেত্রে এটা বেশি করে ধরা হয় কারণ এটা দেখা যায় বলে। আমার মনে হয় ধরা তাঁদেরই হচ্ছে, যাঁরা খুব বেশি সেই সুযোগ-সুবিধাগুলি নিয়েছিলেন। এর থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। আমি আগের শাসক দলের থেকেও কোনও সুযোগ সুবিধা নিইনি, আর এই শাসক দলের থেকেও কোনও সুযোগ সুবিধা নেওয়ার ইচ্ছে আমার নেই। এখন যদি কেউ সুযোগ নেন, তাহলে ভবিষতে তিনি হয় তো প্রশ্নের মুখে পড়তে পারেন। তাই আমার মতে সুযোগ না নেওয়াই উচিত, নাহলে তো মানুষ একদিন না একদিন প্রশ্ন তো করবেই।’
Home/Entertainment/'যদি কেউ সুযোগ নেন…', রাজনীতির আঙিনায় দল বদল করা শিল্পীদের প্রসঙ্গে যা বললেন 'বংগাই' কিরণ!