...
...
Next Story

‘স্বার্থপর’ ছবির পর এবার খুনির সন্ধানে কোয়েল, কবে আসছে নতুন ছবি?

এই মুহূর্তে বড় পর্দায় হৈ হৈ করে চলছে কোয়েল মল্লিকের নতুন ছবি স্বার্থপর। বহুদিন বাদে ছবির পর্দায় কোয়েলকে এমন অনবদ্য রূপে দেখে খুশি দর্শকরা। কোয়েলকে আরও বেশি ছবির পর্দায় দেখার জন্য বারবার অনুরোধ করেন তাঁরা। দর্শকদের সেই অনুরোধ মেনেই এবার নতুন ছবির ঘোষণা করলেন কোয়েল।

Published on: Nov 15, 2025, 20:07:23 IST
Advertisement

এই মুহূর্তে বড় পর্দায় হৈ হৈ করে চলছে কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’। বহুদিন বাদে ছবির পর্দায় কোয়েলকে এমন অনবদ্য রূপে দেখে খুশি দর্শকরা। কোয়েলকে আরও বেশি ছবির পর্দায় দেখার জন্য বারবার অনুরোধ করেন তাঁরা। দর্শকদের সেই অনুরোধ মেনেই এবার নতুন ছবির ঘোষণা করলেন কোয়েল।

‘স্বার্থপর’ ছবির পর এবার খুনির সন্ধানে কোয়েল
‘স্বার্থপর’ ছবির পর এবার খুনির সন্ধানে কোয়েল

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে কোয়েল লেখেন, ‘প্রমোশনের প্ল্যানিং চলছে। তোমাদের সবার সঙ্গে আবার দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মিতিন মাসি। আসছে একটি খুনির সন্ধানে।’

আরও পড়ুন: 'সেদিন আমার কথা শুনে... ', কীভাবে মুখ্যমন্ত্রীর প্রিয় মানুষ হয়ে উঠেন সায়নী?

ছবিতে শুধু কোয়েল নন, দেখতে পাওয়া যাচ্ছে কোয়েলের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং এবং অরিন্দম শীলকে। আগামী দিন কিভাবে ছবি টিকে সবার সামনে নিয়ে আসা হবে সেই নিয়েই আলোচনা হচ্ছে, সেটা ছবি দেখেই স্পষ্ট।

অন্য আরেকটি ছবিতে টিম মেম্বারদের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। সঙ্গে কোয়েলের সেই পুরনো হাসি ফ্রি! তবে বোঝাই যাচ্ছে দুই সন্তানকে সামলে এবার পুরোদমে সিনেমার পর্দায় ফিরতে চলেছেন কোয়েল।

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপুজোয় নিজের মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। এরপর ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেবের সঙ্গে নাচ করতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। চলতি বছরের অন্যতম সেরা ছবি ‘স্বার্থপর’, এ কথা একবাক্যে স্বীকার করেছেন দর্শকরা।

আরও পড়ুন: 'ওই ইমোশন নিয়ে খেলত... ', আরাত্রিকাকে নিয়ে কেন এমন মন্তব্য অভিষেকের?

‘স্বার্থপর’ ছবির প্রশংসায় শুধু সাধারণ মানুষ নন, মুখর হয়েছেন শুভশ্রী থেকে শুরু করে সায়নী ঘোষ সকলেই। এমন একটি ছবি যদি তৈরি করা যায় তাহলে বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর কাউকে অনুরোধ করতে হবে না বলে মন্তব্য ইন্ডাস্ট্রির কলাকুশলীদের।

ছবি প্রসঙ্গে

কোয়েল ছাড়াও এই ছবিতে বহুদিন বাদে ছবির পর্দায় দেখতে পাওয়া গিয়েছে রঞ্জিত মল্লিককে। তারকাদের যে কোনও বয়স হয় না তা আবারও প্রমাণ করে দিয়েছেন রঞ্জিত মল্লিক। ছবিতে অসামান্য অভিনয় করে আবারও প্রশংসিত হয়েছেন অভিনেতা কৌশিক সেন। দুই ভাই বোনের মধ্যের দূরত্ব এবং ভালোবাসার অসামান্য গল্প তুলে ধরা হয়েছিল ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে যা খুব সহজেই মন ছুঁয়ে গিয়েছে সকলের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks