...
...
Next Story

'একাকীত্ব থেকেই এগুলো আসে... ', ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?

এই প্রজন্মের মেয়ে হলেও অন্যদের থেকে অনেকটাই আলাদা কোয়েল মল্লিক। অভিনেত্রীর চিন্তাভাবনা অন্যদের থেকে অনেকটাই আলাদা আর তাই তিনি আক্ষরিক অর্থেই টলি কুইন।

Published on: Jan 15, 2026, 19:31:17 IST
Advertisement

এই প্রজন্মের মেয়ে হলেও অন্যদের থেকে অনেকটাই আলাদা কোয়েল মল্লিক। অভিনেত্রীর চিন্তাভাবনা অন্যদের থেকে অনেকটাই আলাদা আর তাই তিনি আক্ষরিক অর্থেই টলি কুইন। বিনোদন জগতের অভিনেত্রী হলেও সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না তিনি। কাজের বাইরে বেশিরভাগ সময় থাকেন নিজের স্বামী-সন্তানদের সঙ্গে।

ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?
ডেলি ভ্লগারদের কোন চোখে দেখেন কোয়েল?

সোশ্যাল মিডিয়ায় এখন অনেক তারকাই আছেন, যারা ডেইলি ব্লগিং করেন। অতিরিক্ত সক্রিয় সমাজ মাধ্যমে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় এই ব্যাপারটা একাকীত্ব থেকে আসে। যারা নিজেদের জীবনে একাকীত্ব ভোগেন তারাই বেশিরভাগ সময় নিজেদের জীবন পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করেন। হয়তো পাশের মানুষটাকে তিনি দেখাতে পারছেন না কিছু তাই সবটাই তিনি উজাড় করে দিচ্ছেন বাইরের লোকের কাছে।’

আরও পড়ুন: বিয়ের মন্ডপে বসে বাবিল, ঘরে লুকিয়ে আগন্তুককে ফোন কোয়েলের, কী ঘটতে চলেছে চিরসখায়?

আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে কোয়েল বলেন, ‘অনেকেই এই ব্যাপারটা কিছুটা ইচ্ছাকৃতভাবে করে। অনেকেই ভাবেন ভালো মন্তব্য করলে তো কেউ তাকিয়ে দেখবে না তার থেকে বড় খারাপ মন্তব্য করি। খারাপ মন্তব্য করলে আমার দিকে সবাই ঘুরে দেখাবে, এই অ্যাটেনশন পাওয়ার জন্যই অনেকে ইচ্ছা করে নেগেটিভ কমেন্ট করে থাকেন।’

আরও পড়ুন: এটা কি পিসির লেখা স্ক্রিপ! ‘রাঙামতি তীরন্দাজ’- এর প্রমো দেখে হেসে খুন নেটপাড়া

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’। মাঝখানে অনেকটা বিরতির পর একদিকে যেমন ‘স্বার্থপর’ ছবির মত একটি ফ্যামিলি ড্রামায়ে তিনি অভিনয় করে নিজেকে প্রমাণ করলেন তেমন আবার অন্যদিকে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করে তিনি দেখিয়ে দিলেন যে কোনও অংশে তিনি কম নন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks