‘মানুষের জন্য কাজ করার শখ মিটে গিয়েছে…’! আমেরিকায় যাওয়ার ছবি দিতেই ট্রোল কোয়েল

বিধানসভা নির্বাচনে ঘাসফুল দলের লজ্জাজনক হারের পর, প্রায় সব তারকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই তালিকায় নাম আছে রঞ্জিত-কন্যারও।

Published on: Jun 20, 2026, 16:28:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই চূড়ান্ত ট্রোলের মুখে পড়েন কোয়েল মল্লিক। এমনকী, রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও শান্তি নেই। ২০২৬-এই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেত্রী। তবে বিধানসভা নির্বাচনে ঘাসফুল দলের লজ্জাজনক হারের পর, প্রায় সব তারকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই তালিকায় নাম আছে রঞ্জিত-কন্যারও।

কোয়েল মল্লিক।
কোয়েল মল্লিক।

চলতি মাসেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন কোয়েল। সূত্রের দাবি, প্রথমে ই-মেল মারফত পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন কোয়েল। কিন্তু পরে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয় সশরীরে উপস্থিত হতে হবে ইস্তফার প্রক্রিয়ার জন্য। আসলে ২৬-এর ফেব্রুয়ারি আচমকাই রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের সঙ্গে ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের নামও।

এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন কোয়েল। অভিনেত্রীর সঙ্গে তাঁর গোটা পরিবার উপস্থিত ছিল দিল্লিতে। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছিলেন, ‘বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’ শুধু তাই নয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।’ তবে দু’মাসের মধ্যেই ইস্তফা। রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়া নিয়ে মুখ খোলেননি কোয়েল বা রঞ্জিত মল্লিক কেউই।

বেশ লম্বা বিরতির পর ইনস্টাগ্রামে দুটো পোস্ট করেন কোয়েল। একটি ভিডিয়ো তোলা হয়েছে বিমানের জানলা থেকে। লেখা ‘Enroute USA!’ পরেরটি কোয়েলের সেলফি। প্লেনের বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন রঞ্জিত কন্যা। প্লেনে দেওয়া খাবারের সঙ্গেও তুলেছেন একটি সেলফি।

কোয়েলের ইনস্টাগ্রাম স্টোরি।
কোয়েলের ইনস্টাগ্রাম স্টোরি।

তবে কোয়েলের সোশ্যাল মিডিয়া স্টোরি বিভিন্ন পেজ থেকে শেয়ার করে ট্রোল করা হচ্ছে। লেখা হচ্ছে, ‘বাংলার মানুষের জন্য কাজ করার শখ মিটে গিয়েছে’। আরেকজন আবার কটাক্ষ করে লেখেন, ‘দেশ হারাল একজন ভবিষ্যতের দেশ প্রেমিকাকে। দেশের সেবার জন্য নিবেদিত প্রাণ ছিল। তৃণমূল তাকে এই দেশ সেবার সুযোগ করে দিয়েছিল সাংসদ ভাতা দিয়ে।। গভীর শোকের বিষয়ে আমাদের দেশের পক্ষে।’ আরেকজন লেখেন, ‘আহা রে! দুঃখে কি দেশ ছেড়ে চলে যাচ্ছে নাকি!’ অন্য কমেন্টে লেখা হয়, ‘বেচারি কেন যে বেকার বেকার তৃণমূলে যোগ দিল’!

কাজের সূত্রে, কোয়েলকে শেষ দেখা গিয়েছে 'মিতিন: একটি খুনির সন্ধানে' সিনেমায়। অরিন্দম শীল পরিচালিত এই গোয়েন্দা থ্রিলার সিনেমাটি পুজোর সময় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর আগে ২০২৫ সালে তাঁর 'স্বার্থপর' ও 'সোনার কেল্লায় যকের ধন' নামের সিনেমাগুলোতেও দেখা গিয়েছিল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More