মা অন্নপূর্ণার আরাধনায় ব্যস্ত কোয়েল, পুজোর আমেজে মেতে গোটা মল্লিক পরিবার
২৬ মার্চ ধুমধাম করে পালন করা হচ্ছে মা অন্নপূর্ণার অষ্টমী তিথির পুজো। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বাসন্তী দেবীর আরাধনায় ব্যস্ত সকলেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কোয়েল মল্লিকের বাড়ির অন্নপূর্ণা পুজোর ছবি।
২৬ মার্চ ধুমধাম করে পালন করা হচ্ছে মা অন্নপূর্ণার অষ্টমী তিথির পুজো। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বাসন্তী দেবীর আরাধনায় ব্যস্ত সকলেই। সকালেই রাজ চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন যেখানে মা অন্নপূর্ণার আরাধনা করতে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল কোয়েল মল্লিকের বাড়ির অন্নপূর্ণা পুজোর ছবি।
মা অন্নপূর্ণার আরাধনায় ব্যস্ত কোয়েল, পুজোর আমেজে মেতে গোটা মল্লিক পরিবার
মল্লিক বাড়ির পুজো মানেই হই হই কান্ড। গোটা পরিবার একসঙ্গে একই ছাদের তলায় মিলিত হন পুজো অথবা বিয়ে বাড়ি উপলক্ষে। অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ধুমধাম করে বাড়িতে পালন করা হচ্ছে, মা অন্নপূর্ণার আরাধনা, যার দেখাশোনার দায়িত্বে রয়েছেন স্বয়ং কোয়েল মল্লিক।
সোশ্যাল মিডিয়ায় কোয়েল বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বাড়ির দালানে ঠাকুর মশাই পুজো করতে ব্যস্ত। অন্যদিকে জোগাড়ের কাজে ব্যস্ত স্বয়ং কোয়েল মল্লিক। এই দিন তিনি পরেছিলেন একটি সিঁদুরে আলতা রঙের শাড়ি। বরাবরের মতো সাদামাটা সাজে তাঁকে দেখতে লাগছে অনন্যা।
পোস্টে কোয়েলের মা এবং বাবাকেও দেখতে পাওয়া যায়। অভিনেতা রঞ্জিত মল্লিক বাড়ির অন্য সদস্যদের সঙ্গে গল্পে মশগুল, কোয়েলের মা ব্যস্ত পুজোর কাজে। সবমিলিয়ে যেন এই একটা ফ্যামিলি রি ইউনিয়ন। ছবিগুলি পোস্ট করে কোয়েল লেখেন, অন্নপূর্ণা পুজো।(সঙ্গে দেন হাত জোড় করার ইমোজি)।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মেয়ের জন্মের পর বেশ কিছুটা সময় সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কোয়েল। তবে গত বছরের শেষ থেকে আবার তিনি ফিরে এসেছেন কাজে। সব থেকে বড় কথা, অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতির মঞ্চেও দেখতে পাওয়া যাচ্ছে কোয়েল মল্লিককে।