...
...
Next Story

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রাজীব কুমার থেকে কোয়েলরা, লিস্ট একনজরে

সামনেই রাজ্যসভা ভোট আর তার আগেই প্রকাশিত হলেও কিছু প্রার্থী তালিকা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় রয়েছে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম। রয়েছে বাবুল সুপ্রিয়র নামও। আর তাদের নাম রয়েছে তালিকায়?

Published on: Feb 27, 2026, 22:26:21 IST
Advertisement

প্রতিবারের মতো এবারও রাজ্যসভা নির্বাচনের আগে বেশ কিছু প্রার্থী তালিকা নাম ঘোষণা করল শাসক দল। শুক্রবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আসন্ন রাজরসভা নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসাবে যোগ দিলেন কোয়েল
রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসাবে যোগ দিলেন কোয়েল

এই চারজন প্রার্থীর মধ্যে প্রথমেই রয়েছেন কোয়েল মল্লিক, যিনি এই প্রথম রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। এছাড়াও তালিকায় রয়েছেন রাজীব কুমার যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি। রয়েছেন মেনকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয়র নাম।

আরও পড়ুন: বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে পরমব্রতকে, কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি?

বাবুল সুপ্রিয় দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী। চলতি বছর রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এই সংগীতশিল্পীর নামও।

আরও পড়ুন: ছোট পর্দায় ডবল ধামাকা নিয়ে আসছেন পায়েল সরকার, কোন চ্যানেলে?

পোস্টে আরও লেখা, আমরা তাঁদের আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। তাঁরা যেন তৃণমূলের স্থিতিস্থাপকতার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়র অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

প্রসঙ্গত, প্রতিবছর চলচ্চিত্র জগতের তারকাদের দেখতে পাওয়া যায় রাজনীতিতে যোগ দিতে। কেউ কেউ দলবদল করেন, কেউ দলত্যাগ করেন, কেউ আবার রাজনীতিতে যোগদান করেন। এবারের প্রার্থী তালিকায় নতুন সংযোজন কোয়েল মল্লিক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks