...
...
Next Story

Koel Mallick: রাজনীতি এখন অতীত! আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

Koel Mallick: রাজনীতির সঙ্গে প্রথম থেকেই একেবারে যুক্ত ছিলেন না কোয়েল। বিতর্কিত মন্তব্য করতেও কখনো ও শুনতে পাওয়া যায়নি অভিনেত্রীকে। কিন্তু ভোটের কিছু সময় আগেই হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে সকলকে চমকে দেন কোয়েল, যদিও তার জন্য তাঁকে শুনতে হয়েছে নানা কটাক্ষ।

Published on: Jun 29, 2026, 22:14:29 IST
Advertisement

Koel Mallick: রাজনীতির সঙ্গে প্রথম থেকেই একেবারে যুক্ত ছিলেন না কোয়েল। বিতর্কিত মন্তব্য করতেও কখনও শুনতে পাওয়া যায়নি অভিনেত্রীকে। কিন্তু ভোটের কিছু সময় আগে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে সকলকে চমকে দেন কোয়েল, যদিও তার জন্য তাঁকে শুনতে হয়েছে নানা কটাক্ষ।

আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল
আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দেন কোয়েল। কিন্তু বারবার কটাক্ষের সম্মুখীন হলেও বিতর্কিত মন্তব্য একেবারেই করেননি তিনি। বিতর্ক থেকে শত হস্তে দূরে থাকা কোয়েল এই মুহূর্তে সময় কাটাচ্ছেন আমেরিকায়।

আরও পড়ুন: 'এরপর যদি মরেও যাই দুঃখ নেই...', অবশেষে কোন স্বপ্ন পূরণ হল লগ্নজিতার?

মাত্র কয়েকদিন আগে প্লেনে বসে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি, যা দেখে অনেকেই বলেছিলেন রাজনীতি থেকে সরে যাওয়ার পর বিতর্ক এড়ানোর জন্যই আমেরিকায় পাড়ি দিয়েছেন কোয়েল, যদিও এবারেও কটাক্ষের জবাবে কিছুই বলেন না তিনি।

তবে মুখে কোন কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করতে থাকেন অভিনেত্রী, যা দেখে বোঝা যায় কোয়েল এখন বেশ ভালই মজায় রয়েছেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমেরিকায় কোয়েলের মাসি থাকেন অর্থাৎ ছুটি কাটাতে মাসির বাড়ি বেড়াতে গিয়েছেন তিনি।

গোলাপি ওয়ান শোল্ডার হাই স্লিট ড্রেসে কোয়েলকে দেখে আচমকাই মনে পড়ে যায় ‘পাগলু’ ছবির কথা। সব বিতর্ককে সরিয়ে যেন কোয়েল সকলের সামনে তুলে ধরেছেন নিজের সেই পুরনো সত্ত্বাকে। ফুরফুরে মেজাজে দেশের বাইরে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

আরও পড়ুন: স্নানযাত্রায় লাল পাড় সাদা শাড়িতে সাজলেন ইমন, সাজালেন প্রভু জগন্নাথকে

তবে বিগত কিছু দিনে নিজের একাধিক ছবি পোস্ট করলেও ছেলে মেয়ের কিন্তু একটাও ছবি পোস্ট করেননি অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, তবে কি দুই সন্তানকে বাড়িতে রেখেই আমেরিকা সফরে গিয়েছেন অভিনেত্রী? কাব্য এবং কবির তাহলে বাবার কাছে রয়েছে? যদিও এই সমস্ত উত্তর অজানা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks