...
...
Next Story

'আমার যাকে বলার তাকে ঠিকই...', টলিউডের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কী বললেন কোয়েল?

ব্যক্তিগত জীবন সব সময় ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বহুদিন পর আবার স্বার্থপর ছবির মাধ্যমে বড় পর্দায় কাম ব্যাক করেছেন তিনি। রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েলের এই ছবি ইতিমধ্যেই মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে।

Published on: Nov 1, 2025, 19:46:40 IST
Advertisement

ব্যক্তিগত জীবন সব সময় ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বহুদিন পর আবার ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে বড় পর্দায় কাম ব্যাক করেছেন তিনি। রঞ্জিত মল্লিকের সঙ্গে কোয়েলের এই ছবি ইতিমধ্যেই মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে।

টলিউডের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কী বললেন কোয়েল?
টলিউডের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কী বললেন কোয়েল?

চলতি বছর দুর্গাপুজোর সময় নিজের মেয়ের ছবি প্রথম প্রকাশ্যে এনেছেন কোয়েল। আর পাঁচজন সেলিব্রিটির মতো নিজের জীবনের সবকিছু তুলে ধরতে একেবারেই নারাজ কোয়েল। তবে শুধু নিজের ব্যক্তিগত জীবন নয়, টলিউড ইন্ডাস্ট্রির অন্দরে কোনও দ্বন্দ্ব হলেও সেটাও তিনি সকলের সামনে তুলে ধরতে একেবারেই চান না।

সম্প্রতি এবিপি কোয়েল মল্লিককে টলিউডের অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে মন্তব্য করতে বলায় তিনি বলেন, ‘এতদিনে মোটামুটি সবাই বুঝে গিয়েছে আমি ভীষণ প্রাইভেট একজন মানুষ। আমার পরিবারে যেমন কোনও সমস্যা হলে আমি পাশের বাড়িতে বলতে যাই না তেমন টলিউডের ভিতরে কোনও সমস্যা হলেও তা নিয়ে আমি কারও সাথে কোন আলোচনা করতে চাই না।’

আরও পড়ুন: ঋত্বিক ঘটকের স্মরণে তৈরি ছবি ‘অ২’, জায়গা করে নিল কলকাতা চলচ্চিত্র উৎসবে

চলতি বছর দুর্গাপুজোর সময় বিগ বাজেটের চারটি ছবি মুক্তি পাওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিল অভিনেতা অভিনেত্রী,প্রযোজক পরিচালকদের মধ্যে। কেউ কেউ প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করে বসে ছিলেন যার ফলে তৈরি হয়েছিল সমস্যা। যদিও পড়ে সেই সমস্যা মিটে যায় এবং এখন আবার নতুন উদ্যমে সকলে নতুন কাজ শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: রানী কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ! পুরনো সাজে আবার মন মাতালেন চান্দ্রেয়ী

এমতাবস্থায় একবার এই সমস্যা তৈরি হওয়ায় আগামী বড়দিনে বেশ কয়েকটি ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। একসঙ্গে ছবি মুক্তির ফলে যে সমস্যা তৈরি হয়েছে সেটি যেন আগামী দিনে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে কোনও ছবির বক্স অফিসেই কোনও খারাপ প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, ভাই বোনের গল্প নিয়ে তৈরি হওয়া এই গল্পে মূল চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক এবং কৌশিক সেন। দুই তরফের দুই উকিলের চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক এবং অনির্বাণ চক্রবর্তী। কোয়েলের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। শাশুড়ির ভূমিকায় অন্নপূর্ণা বসু।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks