মিথ্যে দিয়েই এবার হবে সত্যি! সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবকে বিয়ে করবে লাজু?
যতদিন যাচ্ছে ধীরে ধীরে লাজু আর অনুভবের মধ্যে তৈরি হওয়া সমস্ত দূরত্ব মুছে যাচ্ছে। অনুভব কিছুদিন আগেই লাজুকে নিজের মনের কথা বলে দিয়েছে। নিজের কাছে সে ভীষণ পরিষ্কার। লাজু মনে মনে ভালবাসলেও সে এখনো অনুভবকে মনের কথা বলেনি। তবে অনুভবের সঙ্গে থাকলে লাজুর ভীষণ ভালো লাগে।
যতদিন যাচ্ছে ধীরে ধীরে লাজু আর অনুভবের মধ্যে তৈরি হওয়া সমস্ত দূরত্ব মুছে যাচ্ছে। অনুভব কিছুদিন আগেই লাজুকে নিজের মনের কথা বলে দিয়েছে। নিজের কাছে সে ভীষণ পরিষ্কার। লাজু মনে মনে ভালবাসলেও সে এখনো অনুভবকে মনের কথা বলেনি। তবে অনুভবের সঙ্গে থাকলে লাজুর ভীষণ ভালো লাগে।
সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবকে বিয়ে করবে লাজু?
অন্যদিকে বনলতা আবার নতুন করে লাজুর সঙ্গে ষড়যন্ত্র করতে চেষ্টা করছে। সুদেব এবং লাজুর শ্বশুর বাড়ি একটি ছবি দেখিয়ে লাজুকে অপমান করার চেষ্টা করে যার জেরে রেগে গিয়ে শ্বশুরবাড়িতে পুলিশ আনে লাজু। বোঝাই যাচ্ছে সুদেব এবং লাজুর মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।
এইসবের মধ্যেই ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেল যা দেখে খুশির হাওয়া খেলে গিয়েছে দর্শকদের মনে। প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, একটি রেস্টুরেন্টে পাশাপাশি বসে রয়েছে লাজু এবং অনুভব। হঠাৎ করে লাজু দেখতে পায় তারা খসা। সে ছুটে গিয়ে নিজের মনের কথা জানায় ঈশ্বরকে। কিন্তু অনুভব কিছু চায় না দেখে লাজু ভীষণ অবাক হয়।
লাজু যখন জিজ্ঞাসা করে অনুভব কেন কিছু চাইল না তখন অনুভব আবার লাজুকে নিজের করে পাওয়ার প্রস্তাব রাখে। সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবকে বিয়ে করার প্রস্তাব রাখে সে। যে মিথ্যে দিয়ে গল্প শুরু হয়েছিল সেই মিথ্যেকেই এবার সত্যি করার কথা বলে অনুভব। কিন্তু এবারেও চুপ করে থাকে লাজু।
অনুভবের ডাকে কি অবশেষে সাড়া দেবে লাজু? সত্যি কি সে সুদেবকে ডিভোর্স দেবে? নতুন করে কি পথচলা শুরু হবে দুজনের? অনুভবের প্রশ্নের উত্তরে লাজু কি বলবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ৩ ও ৪ অগস্ট ঠিক রাত ৯:৩০ মিনিটে।
Home/Entertainment/মিথ্যে দিয়েই এবার হবে সত্যি! সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবকে বিয়ে করবে লাজু?