Kone dakha Alo: অনুভবকে মারার চেষ্টা করেছে লাজু! বনলতার নতুন ষড়যন্ত্র কি সফল হবে?
Kone dakha Alo: অনুভব আর লাজুর মধ্যে যত দূরত্ব কমেছে ততোই রাগ বেড়েছে বনলতার। সে কিছুতেই চায় না তার স্বামীর মন অন্যদিকে ঘুরে যাক। কিন্তু অনুভবকে আটকানোর সাধ্য তার নেই। আর তাই এবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠল বনলতা। বনলতার এই নতুন ষড়যন্ত্র কি বুঝতে পারবে অনুভব?
Kone dakha Alo: অনুভব আর লাজুর মধ্যে যত দূরত্ব কমেছে ততোই রাগ বেড়েছে বনলতার। সে কিছুতেই চায় না তার স্বামীর মন অন্যদিকে ঘুরে যাক। কিন্তু অনুভবকে আটকানোর সাধ্য তার নেই। আর তাই এবার নতুন প্রতিশোধের খেলায় মেতে উঠল বনলতা। বনলতার এই নতুন ষড়যন্ত্র কি বুঝতে পারবে অনুভব?
অনুভবকে মারার চেষ্টা করেছে লাজু! বনলতার নতুন ষড়যন্ত্র কি সফল হবে?
প্রমো প্রসঙ্গে
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অটো থেকে নেমে লাজু যখনই কলেজে প্রবেশ করে তখনই তাকে ঘিরে ধরে বেশ কিছু সাংবাদিক। সকলে মিলে লাজুকে একটাই প্রশ্ন করে, কেন অনুভবকে মারার চেষ্টা করল সে। বারবার প্রশ্নের মুখোমুখি হলেও লাজু কিছুই বুঝতে পারে না তাই সে কোনও কথা বলে না।
এরপরই দেখতে পাওয়া যায় লাজুকে নিয়ে আসা হয়েছে থানায়। কিন্তু লাজুকে একেবারেই অবিশ্বাস করতে চায় না অনুভব। তার মন কিছুতেই মানতে চায় না যে লাজু তাকে কখনও মারার চেষ্টা করতে পারে। কিন্তু অনুভবের পাশে দাঁড়িয়ে থাকা বনলতা অনুভবকে বারবার বোঝাতে থাকে, নিজেকে যতই শান্ত দেখাক না কেন লাজু, সে কিন্তু আদতে তাদের খারাপ চায়।
বনলতার এই ষড়যন্ত্র কি আদৌ কখনও বুঝতে পারবে অনুভব? সে কি নিজের প্ল্যানে সফল হবে? লাজু আর অনুভব কি কখনও কাছাকাছি আসতে পারবে না? ধারাবাহিকের এই নতুন মহা ধামাকা এপিসোড দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে আগামী ২২ জুন অর্থাৎ সোমবার। শুধুমাত্র জি বাংলায়।
Home/Entertainment/Kone Dakha Alo: অনুভবকে মারার চেষ্টা করেছে লাজু! বনলতার নতুন ষড়যন্ত্র কি সফল হবে?