...
...
Next Story

ফের বড় ষড়যন্ত্রের শিকার লাজু, শাশুড়ির হাতে কেন চড় খেতে হল তাকে?

বনলতার একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে লাজু। বনলতার জন্য কিছুদিন আগে জেলে পর্যন্ত যেতে হয়েছিল লাজুকে। এবার আবার নতুন ষড়যন্ত্রের শিকার হলো লাজু। তবে এবার আর অনুভবের বাড়িতে নয় এবার নিজে শ্বশুরবাড়িতেই শাশুড়ির হাতে চড় খেতে হল তাকে।

Published on: Jul 29, 2026, 22:06:13 IST
Advertisement

বনলতার একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে লাজু। বনলতার জন্য কিছুদিন আগে জেলে পর্যন্ত যেতে হয়েছিল লাজুকে। এবার আবার নতুন ষড়যন্ত্রের শিকার হলো লাজু। তবে এবার আর অনুভবের বাড়িতে নয় এবার নিজে শ্বশুরবাড়িতেই শাশুড়ির হাতে চড় খেতে হল তাকে।

ফের বড় ষড়যন্ত্রের শিকার লাজু
ফের বড় ষড়যন্ত্রের শিকার লাজু

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, লাজুকে বারবার সুদেব বলছে লাজুর জন্য সকলের কাছে মাথা নিচু হয়ে গেল তাদের। কিন্তু লাজু কিছুতেই কিছু বুঝতে পারছে না। এই কথার মধ্যেই আচমকা সুদেবের মা অর্থাৎ লাজুর শাশুড়ি মা তাকে চড় মারে।

আরও পড়ুন: ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

কিন্তু লাজু বারবার জিজ্ঞাসা করে সে কিছুতেই বুঝতে পারছে না যে কি হয়েছে। এরপর সুদেবের বাবা অর্থাৎ লাজুর শশুর মশাই ফোনে একটি ছবি দেখায় লাজুকে। সেই ছবিতে দেখতে পাওয়া যায় লাজু অন্য একটি ছেলের সঙ্গে বিছানায় শুয়ে রয়েছে।

আরও পড়ুন: কোলে একরত্তি মেয়ে, অন্যজন পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, মিষ্টি মুহূর্ত ভাগ শ্রীময়ীর

কে বা কারা লাজুকে ফাঁসিয়ে দিয়েছে সেটা লাজু ঠিক বের করে নিয়ে আসবে। তবে এবার কি অনুভবকে পাশে পাবে লাজু? নাকি নিজেকেই লড়াই করতে হবে তাকে? বনলতার এই ষড়যন্ত্র কি লাজুর জীবন নষ্ট করে দেবে?

এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। ‘কনে দেখা আলো’ ধারাবাহিক সম্প্রচারিত হয় ঠিক রাত ৯:৩০ মিনিটে জি বাংলায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks