টাকা দিতে গিয়ে অপমানিত হল অনুভব, ইচ্ছে করেই কি দূরে সরে যাচ্ছে লাজু?
‘কনে দেখা হল’ ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন অনেকের মনে হয়েছিল দুজন দম্পতির ভালোবাসার গল্প নিয়ে হয়তো ধারাবাহিকটি তৈরি হবে। অনেকে আবার ভেবেছিলেন আমির খানের লাপাতা লেডিস ছবি র আদলে হয়তো এই ধারাবাহিকের কাহিনী তৈরি করা হয়েছে।
‘কনে দেখা হল’ ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন অনেকের মনে হয়েছিল দুজন দম্পতির ভালোবাসার গল্প নিয়ে হয়তো ধারাবাহিকটি তৈরি হবে। অনেকে আবার ভেবেছিলেন আমির খানের ‘লাপাতা লেডিস’ ছবির আদলে হয়তো এই ধারাবাহিকের কাহিনী তৈরি করা হয়েছে। কিন্তু একদম অন্যরকম ভাবেই তৈরি হয়েছে চারজন মানুষের মান অভিমানের গল্প ,যা ধীরে ধীরে এগোচ্ছে পরিণতির দিকে।
টাকা দিতে গিয়ে অপমানিত হল অনুভব
লাজু এখন নিজের শ্বশুর বাড়িতে খুব ভালো আছে কিন্তু অনুভব কিছুতেই ভুলতে পারছে না লাজুকে। অন্যদিকে লাজুকে প্রথমে ডাক্তারি পড়ানোর জন্য কেউ রাজি না হলেও পরে সকলে রাজি হয়ে যায়। লাজু যাতে পড়াশোনা করতে পারে, তার জন্য তাকে আবার বাড়িতে এনে রাখার চিন্তাভাবনা করতে থাকে অনুভব।
কিন্তু লাজুর প্রতি অনুভবের এই ভালোবাসা বুঝতে পারে বনলতা। যদিও তার কথায় কর্ণপাত করতে একেবারেই রাজি নয় অনুভব। কিন্তু যে মানুষটার জন্য তার এতটা টান সেই লাজু কী অনুভবকে ভালোবাসে? অনুভবের প্রতি তার আকর্ষণ আছে বিন্দুমাত্র? যদি থেকেও থাকে তাহলে হয়তো স্বামীর জন্য সেই অনুভূতির বহিঃপ্রকাশ করতে চায় না লাজু।
খুব সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যায়, লাজু সুদেবকে নিয়ে কলেজে ভর্তি হতে এসেছে। সেখানে আগে থেকেই লাজুর জন্য দাঁড়িয়ে থাকে অনুভব। ফর্মের জন্য আর ভর্তির জন্য যে অর্থের প্রয়োজন, তা সঙ্গে করেই আনে অনুভব। কিন্তু লাজুকে সাহায্য করতে গেলেই তাকে ভুল বোঝে লাজু।
অনুভবের এই টাকা দেওয়ার ব্যাপারটাকে শুধুই অনুদান বা দয়া বলে দেখে লাজু। লাজুর সেই কথায় ভীষণ কষ্ট পায় অনুভব। অনুভবকে কেন এমন কথা বলল লাজু? লাজুকে ভালোবেসে কি শুধুই কষ্ট পাবে অনুভব? কোনদিন কি নিজের মনের কথা সে জানাতে পারবে?
News/Entertainment/টাকা দিতে গিয়ে অপমানিত হল অনুভব, ইচ্ছে করেই কি দূরে সরে যাচ্ছে লাজু?