...
...
Next Story

স্বামী নয়, চোখ বন্ধ করলেই ভেসে ওঠে অনুভবের মুখ, কীভাবে মনের কথা বলবে লাজু?

কনে দেখা আলো, এই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন গল্প যেভাবে এগোচ্ছিল তখন অনেকেই মনে করেছিলেন লাপাতা লেডিস ছবির অনুকরণে তৈরি হয়েছে এই সিনেমাটি। তবে ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে সিনেমার অনুকরণে নয় একেবারে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে গল্পটি।

Published on: Feb 13, 2026, 19:03:02 IST
Advertisement

কনে দেখা আলো, এই ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন গল্প যেভাবে এগোচ্ছিল তখন অনেকেই মনে করেছিলেন লাপাতা লেডিস ছবির অনুকরণে তৈরি হয়েছে এই সিনেমাটি। তবে ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে সিনেমার অনুকরণে নয় একেবারে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে গল্পটি।

চোখ বন্ধ করলেই ভেসে ওঠে অনুভবের মুখ, কীভাবে মনের কথা বলবে লাজু?
চোখ বন্ধ করলেই ভেসে ওঠে অনুভবের মুখ, কীভাবে মনের কথা বলবে লাজু?

এই মুহূর্তে ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে, কলকাতায় ডাক্তারি পড়তে এসেছে লাজু। হোস্টেলে জায়গা না পাওয়ায় আপাতত সে থেকে গিয়েছে অনুভবের বাড়িতে। যদিও বনলতা তীব্র আপত্তি থাকা সত্ত্বেও অনুভব লাজুকে নিয়ে এসেছে বাড়িতে। এদিকে বনলতার পুরনো প্রেমিক আবার ফিরে এসেছে।

আরও পড়ুন: আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’, শাস্তি দিতে পারবে দোষীকে?

কিছুদিন আগের প্রমোয় দেখতে পাওয়া গিয়েছিল, লাজু বনলতাকে তার প্রেমিকের সঙ্গে রাস্তায় দেখতে পেয়ে গিয়েছিল। বাড়িতে এসে সেই কথা বলতে বনলতা সম্পূর্ণ অস্বীকার করে সেই কথা। লাজুকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করে সে।

তবে এই মুহূর্তে লাজু ভীষণ খুশি কারণ সে তার স্বপ্নের কলেজে ভর্তি হতে পেরেছে। কলেজের অনুষ্ঠানেই চন্ডালিকা নৃত্যনাট্যের জন্য নিজেকে তৈরি করছে সে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের এগিয়ে যাওয়ার অসীম প্রচেষ্টা লাজুর।

অনুভব নিজের কথা বারবার প্রকাশ করলেও লাজুক কিছুতেই বলতে পারে না যে সে চোখ বন্ধ করলেই তার স্বামীকে নয় বরং অনুভবকেই দেখতে পায়। কিন্তু যেহেতু সে নিজেও বিবাহিত এবং অনুভবও বিবাহিত তাই সে মনের কথা।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার, মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি

তবে লাজু যতই চুপ করে থাকুক না কেন লাজুর চোখ দেখে অনুভব আন্দাজ করে নেয় যে তার মনের মধ্যে কোন ঝড় বইছে। কিন্তু বনলতাকে কীভাবে অস্বীকার করবে অনুভব? অন্যদিকে সুদেব লাজুকে ভালোবাসে সেক্ষেত্রে সুদেবকেই বা লাজুক কীভাবে ছেড়ে যাবে? এসব উত্তর পাওয়া যাবে আগামী পর্বই।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe