Kone Dekha Alo: স্বামীকে হারিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন লাজু, পাশে কি পাবে অনুভবকে?
Kone Dekha Alo: দুষ্টু, মিষ্টি, হাসি, কান্না, মান অভিমানে ঘেরা কনে দেখা আলো ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে তাতে একেবারে মন ভেঙে গিয়েছে দর্শকদের। সুদেবের সঙ্গে ঘর করার স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল লাজু, কিন্তু বিয়ের দিন থেকেই একের পর এক সমস্যা ঘিরে ধরে লাজুকে।
Kone Dekha Alo: দুষ্টু, মিষ্টি, হাসি, কান্না, মান অভিমানে ঘেরা ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে তাতে একেবারে মন ভেঙে গিয়েছে দর্শকদের। সুদেবের সঙ্গে ঘর করার স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল লাজু, কিন্তু বিয়ের দিন থেকেই একের পর এক সমস্যা ঘিরে ধরে লাজুকে। এরপর কলকাতায় ডাক্তারি পড়তে আসা থেকে শুরু করে অনুভবের কাছাকাছি আসা, লাজুর জীবনে ঘটে যায় একের পর এক নতুন ঘটনা।
এই সবকিছুর মধ্যেই নতুন প্রমোয় দেখতে পাওয়া যায়, বিধবা বেশে লাজু। শাখা পলা ভেঙে মাথায় সিঁদুর তুলে সে যেই শ্বশুর বাড়িতে পা রাখে, শাশুড়ি মা অপমান করতে শুরু করে। পুত্র শোকে কাতর লাজু কি করবে ভেবে পায় না। যদিও এই দুঃসময়ে লাজুর পাশে বরাবরের মতো ঢাল হয়ে দাঁড়ায় অনুভব। সে বারবার সুদেবের মাকে বোঝাই যাতে তিনি লাজুকে অপমান না করেন।
কিন্তু শ্বশুর বাড়িতে ঢোকার সময় সুদেবের মা শর্ত রাখে যদি শ্বশুর বাড়িতে থাকতে হয় তাহলে পড়াশোনা ছেড়ে দিতে হবে লাজুকে। এই সময় বনলতা লাজুকে বলে, শাশুড়ির কথায় রাজি হয়ে যেতে। তাহলে এবার লাজু কি করবে, সত্যি কি পড়াশোনা ছেড়ে দিতে হবে তাকে? নাকি চিরকালের জন্য সংসার ছেড়ে বেরিয়ে আসবে সে?
‘কনে রাখা আলো’ ধারাবাহিকের এই বিশেষ পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আগামী ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত দেখানো হবে লাজুর জীবনের এই অগ্নিপরীক্ষার কাহিনি। তবে লাজুকে এইভাবে দেখে একেবারেই ভালো লাগেনি দর্শকদের। অনেকেরই মত, এবার যেন অনুভবের সঙ্গে লাজুর বিয়ে হয়ে যায়। নতুন করে ঘর করে লাজু, এমনটা ইচ্ছা দর্শক মহলের।
রাহুলের মৃত্যুর পর বেশ কিছুদিন বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শ্যুটিং। তবে পরবর্তী সময়ে চ্যানেলের হস্তক্ষেপে সবকিছু মিটে যায় এবং আবার শুরু হয়ে যায় ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের যে এপিসোড এত দিন দর্শকরা দেখতে পেরেছিলেন সেটি ব্যাঙ্কিং করা ছিল আগে থেকে। এবার নতুন উদ্যমে শুরু হয়েছে শ্যুটিং।