...
...
Next Story

Kone Dekha Alo: লাজুর সঙ্গে সুদেবকে দেখে হতবাক অনুভব, নিজের কোন সর্বনাশ ডেকে আনবে সে?

Kone Dekha Alo: বিগত বেশ কিছুদিনে কনে দেখা আলো ধারাবাহিকে দেখানো হয়েছিল, বনলতা সুদেবকে লুকিয়ে থাকতে বলে আর সকলকে জানিয়ে দেয় সুদেব মারা গিয়েছে। এই খবর শুনে একেবারে ভেঙ্গে পড়ে লাজু।

Published on: May 11, 2026, 17:12:11 IST
Advertisement

Kone Dekha Alo: বিগত বেশ কিছুদিনে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে দেখানো হয়েছিল, বনলতা সুদেবকে লুকিয়ে থাকতে বলে আর সকলকে জানিয়ে দেয় সুদেব মারা গিয়েছে। এই খবর শুনে একেবারে ভেঙ্গে পড়ে লাজু। সে বিধবার সাজে সেজে ঘরের এক কোণে পড়ে থাকে। লাজুর এই পোশাক দেখে মন থেকে গোটা ঘটনাটা মেনে নিতে পারে না অনুভব, সন্দেহ জাগে তার মনে।

লাজুর সঙ্গে সুদেবকে দেখে হতবাক অনুভব
লাজুর সঙ্গে সুদেবকে দেখে হতবাক অনুভব

এরপর পুলিশের সহযোগিতায় সে সুদেবকে ধরে নিয়ে আসে। সুদেবকে জীবিত দেখে শ্বশুরবাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় লাজু। সুদেবের সঙ্গে লাজুর ডিভোর্সের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করে নেয় অনুভব। কিন্তু সুদেব আর লাজুকে আবার একসঙ্গে দেখে সে নিজেকে ঠান্ডা রাখতে পারে না।

আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, লাজু আর সুদেব একসঙ্গে অনুভবের সঙ্গে দেখা করতে আসে। অনুভব ভীষণ রেগে যায়। সে বলে যে সে উকিলের ফিস দিচ্ছে তাহলে সেটার কি হবে? এই কথা শুনে লাজুও রেগে যায়। অনুভবকে সে বলে যে শুধুমাত্র সে এইটুকুই জানাতে এসেছে যে সে সুদেবের সঙ্গে থাকবে।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?

অনুভবের এই দুর্ঘটনার পর আবার কি সুদেবের থেকে লাজুর দূরত্ব তৈরি হবে? আবার কি সে অনুভবের কাছাকাছি আসবে? লাজুর ক্ষতি করার জন্য বনলতা কি এবার অন্য কোন প্ল্যান খাটাবে? জি বাংলার এই মোড় ঘোরানো মহাপর্ব দেখানো হবে আগামী ১২ থেকে ১৮ মে পর্যন্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe