Kone Dekha Alo: লাজুকে চিনতেই পারল না অনুভব, স্মৃতিভ্রম নাকি বনলতার নতুন ষড়যন্ত্র?
Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, লাজু আর সুদেবকে একসঙ্গে দেখে ভীষণ রেগে যায় অনুভব। যেখানে অনুভব লাজুকে সুদেবের থেকে ডিভোর্স নিতে বলে, সেখানে সুদেবকে যখন লাজু মেনে নেয় তখন রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অনুভব।
Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, লাজু আর সুদেবকে একসঙ্গে দেখে ভীষণ রেগে যায় অনুভব। যেখানে অনুভব লাজুকে সুদেবের থেকে ডিভোর্স নিতে বলে, সেখানে সুদেবকে যখন লাজু মেনে নেয় তখন রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অনুভব। কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার পর ঘটে যায় একটা দুর্ঘটনা।
লাজুকে চিনতেই পারল না অনুভব
দুর্ঘটনার পর অনুভবকে হাসপাতালে নিয়ে এলে সে অচৈতন্য অবস্থায় বারবার লাজুর কথা বলতে থাকে। বাড়ির সকলে মিলে লাজুকে সেখানে নিয়ে আসে। কিন্তু অনুভবের সামনে লাজু গেলেই অনুভব যে ব্যবহার করে তা একেবারেই অন্য।
লাজুকে দেখে না চেনার ভান করে অনুভব। এমনকি তাকে বাড়ির কেউ বলতেও নারাজ বনলতার স্বামী। অনুভবের মুখে এই কথা শুনে ভীষণ কষ্ট পায় লাজু। সে নিজেকে প্রশ্ন করে, এমনকি ভুল করল সে যার জন্য অনুভব তার থেকে দূরে চলে গেল?
কিন্তু এখানেই প্রশ্ন হল অনুভব কি সত্যি সত্যি লাজুকে চিনতে পারছে না? নাকি এর মধ্যে রয়েছে বনলতার কোনও ষড়যন্ত্র। প্রমোয় বনলতার মুখ দেখে এইটুকু স্পষ্ট সে অনুভবকে এমন কিছু বলেছে যার জন্য লাজুর সঙ্গে খারাপ ব্যবহার করছে অনুভব।
তবে এমনটাও হতে পারে যেহেতু লাজুকে সুদেবের সঙ্গে দেখেছিল অনুভব, তাই সেই রাগ থেকেই লাজুকে চিনতে অস্বীকার করে সে। কিন্তু অনুভবের থেকে এমন ব্যবহার পেয়ে মানসিকভাবে ভেঙে যায় লাজু। তাহলে কি আগামী দিনে বনলতাই অনুভবের মন থেকে লাজুকে সরিয়ে দেবে? নাকি এই ভুল-বোঝাবুঝির দেওয়ালে একদিন ঠিক ভেঙ্গে যাবে?
কনে দেখা আলো ধারাবাহিকের এই তুলকালাম পর্ব দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে ১ জুন। নতুন মাসের প্রথম দিন রাত ৯:৩০ মিনিটে দেখানো হবে ধারাবাহিকের মোড় ঘোরানো এই গল্প।
Home/Entertainment/Kone Dekha Alo: লাজুকে চিনতেই পারল না অনুভব, স্মৃতিভ্রম নাকি বনলতার নতুন ষড়যন্ত্র?