...
...
Next Story

স্ত্রীকে ডিভোর্স দিতে নারাজ সুদেব, আইনি পথে যাওয়ার হুমকি দিল লাজু

সুদেব এবং গোটা পরিবারের ওপর থেকে ধীরে ধীরে ভালোবাসা উঠে যাচ্ছে লাজুর। সে আর কিছুতেই চায় না একসঙ্গে থাকতে। সুদেবকে ভালোবেসেই বিয়ে করার কথা ভেবেছিল সে, বিয়ে হয়েও গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে সংসারটা আর ঠিক মতো হয়নি।

Published on: Aug 21, 2026, 16:30:26 IST
Advertisement

সুদেব এবং গোটা পরিবারের ওপর থেকে ধীরে ধীরে ভালোবাসা উঠে যাচ্ছে লাজুর। সে আর কিছুতেই চায় না একসঙ্গে থাকতে। সুদেবকে ভালোবেসেই বিয়ে করার কথা ভেবেছিল সে, বিয়ে হয়েও গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে সংসারটা আর ঠিক মতো হয়নি। পরবর্তীকালে স্বামী সংসার নিয়ে সুখে থাকার চেষ্টা করলেও সেই সুখ আর আসেনি লাজুর জীবনে।

স্ত্রীকে ডিভোর্স দিতে নারাজ সুদেব
স্ত্রীকে ডিভোর্স দিতে নারাজ সুদেব

লাজুর জীবনে সেই সুখ এনে দিয়েছিল অনুভব। তাই মনে মনে হয়তো কোথাও অনুভবকে ভালোবেসে ফেলেছিল লাজু। কিন্তু তারপরেও সুদেবকে ভালোবেসে একসঙ্গে থাকার আপ্রাণ চেষ্টা করেছিল সে। কিন্তু যখন সুদেবের অত্যাচারের শিকার হতে হলো, তখন আর সুদেবকে স্বামী হিসেবে মানতে চায় না লাজু।

আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, লাজুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গিয়েছে সুদেব এবং তার গোটা পরিবার। একটুও ভয় না পেয়ে থানায় যায় লাজু একাই। লাজুকে দেখে সুদেব আরো বেশি রেগে যায়। পুলিশের সামনেই সে বলে স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার তার রয়েছে।

আরও পড়ুন: মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?

‘কনে দেখা আলো’ ধারাবাহিক আগামী ২৪ আগস্ট থেকে সম্প্রচারিত ভাবে ৫:৩০ মিনিট থেকে। আগামী ২৪ আগস্ট দুটি ধারাবাহিক সম্প্রচারিত হবে জি বাংলায় যার ফলে কনে দেখা হলো ধারাবাহিকের সময় পাল্টে দেওয়া হয়েছে। তবে এই ধারাবাহিকের সময়সূচি পাল্টে যাওয়ার ফলে কুসুমের সময় পাল্টানো হলো কিনা সেটা এখনো জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks