...
...
Next Story

Kone Dekha Alo: মহাবিপাকে লাজু, আইনি জট সামলাতে এন্ট্রি নিলেন কে?

Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, লাজুক আবার নতুন করে ফাঁসাতে প্ল্যান করেছে বনলতা। অনুভাব কে মারতে চায় লাজু, এমনটাই গুজব সে ছড়িয়ে দেয় সর্বত্র।

Published on: Jun 20, 2026, 21:06:30 IST
Advertisement

Kone Dekha Alo: ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, লাজুক আবার নতুন করে ফাঁসাতে প্ল্যান করেছে বনলতা। অনুভাব কে মারতে চায় লাজু, এমনটাই গুজব সে ছড়িয়ে দেয় সর্বত্র। যার জন্য সকলের সামনে ছোট হতে হয় লাজুকে। সব থেকে বড় বিষয়, অনুভবও লাজুকে বিশ্বাস করতে চায় না। কিন্তু লাজুর এই দুঃসময় তার পাশে এসে দাঁড়াবে এক আইনজীবী।

মহাবিপাকে লাজু, আইনি জট সামলাতে এন্ট্রি নিলেন কে?
মহাবিপাকে লাজু, আইনি জট সামলাতে এন্ট্রি নিলেন কে?

লাজুর উদ্ধার কর্তা হয়ে যিনি কনে দেখা আলো ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন তিনি হলেন অভিনেতা নীলাঞ্জন দত্ত। এই ধারাবাহিকে তিনি একজন ক্রিমিনাল আইনজীবীর ভূমিকায় ধরা দেবেন। বলাই বাহুল্য ধারাবাহিকে একটি ইতিবাচক চরিত্রের অভিনয় করবেন তিনি।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

ধারাবাহিকে নীলাঞ্জনের এন্ট্রির খবর অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। গায়ে কালো কোট দিয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, জয়ন্ত। একজন ক্রিমিনাল আইনজীবী। দেখুন জি বাংলার কনে দেখা আলো। প্রতিদিন ৯:৩০ মিনিটে।

‘কনে দেখা আলো’ প্রসঙ্গে

‘কনে দেখা আলো’ ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অটো থেকে নেমে লাজু যখনই কলেজে প্রবেশ করে তখনই তাকে ঘিরে ধরে বেশ কিছু সাংবাদিক। সকলে মিলে লাজুকে একটাই প্রশ্ন করে, কেন অনুভবকে মারার চেষ্টা করল সে। বারবার প্রশ্নের মুখোমুখি হলেও লাজু কিছুই বুঝতে পারে না তাই সে কোনও কথা বলে না।

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

বনলতার এই ষড়যন্ত্র কি আদৌ কখনও বুঝতে পারবে অনুভব? সে কি নিজের প্ল্যানে সফল হবে? লাজু আর অনুভব কি কখনও কাছাকাছি আসতে পারবে না? বনলতার এই নতুন ষড়যন্ত্র কি বুঝতে পারবে অনুভব?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks