Kone Dekha Alo: ‘মিস তো করবই…’, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা সাইনার, অভিনয় ছাড়ছেন লাজু?

Kone Dekha Alo: ক্লাস ১১-এর ছাত্রী সাইনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়েও প্রচণ্ড সিরিয়াস তিনি। আগামি বছর কয়েকের মধ্যেই অভিনয় কেরিয়ারে ব্রেক লাগাবেন সাইনা। কী পরিকল্পনা নায়িকার?

Published on: Jul 25, 2026, 11:00:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অল্প কয়েক দিনেই ছোটপর্দায় ফেবারিট নায়িকা ‘লাজু’ সাইনা চট্টোপাধ্যায়। বয়স মাত্র ১৫, কিন্তু পরিণত চরিত্রে অভিনয় করে তাক লাগান অভিষেক-কন্যা। অভিনয় তাঁর ভালোবাসা, তেমনই পড়াশোনার প্রতিও প্রচণ্ড সিরিয়াস সাইনা। মাস কয়েক আগেই , International General Certificate of Secondary Education (IGCSEs) বোর্ড থেকে ক্লাস ১০-এর এক্সাম পাশ করেছেন সাইনা।

‘মিস তো করবই…’, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা সাইনার, অভিনয় ছাড়ছেন?
‘মিস তো করবই…’, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা সাইনার, অভিনয় ছাড়ছেন?

বিদেশি বোর্ডে পড়াশোনা করেন সাইনা। হোমস্কুলিং-এর মাধ্যমে নিজেকে তৈরি করছেন যাতে শ্যুটিংয়ে সমস্য়া না হয়। তবে বিদেশে গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সেইমতোই প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি অভিনয় থেকে বিরতি নেবেন সাইনা?

এক সাক্ষাৎকারে সাইনা জানান, ‘মিস করব। আমি এখানকার (কলকাতার) মানুষজনকে মিস করব। এখানে কিছু ভালো মানুষজনকে পেয়েছি। তবে সার্বিকভাবে আমি কলকাতার জীবনটা খুব মিস করব। আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি, ছেলেবেলা কাটিয়েছি। আমি এখনও ছোটই আছি (হাসি)। আর এমন নয় আমি এখানে আসব না।’

সাইনার পাশে দাঁড়ানো অনুভব অর্থাৎ সোমরাজ বলেন, ‘ও যেখানে যাওয়ার প্ল্যান করছে, আমি সেখানে গ্র্যাজুয়েশন করে এসেছি। তবে মিস তো করবই ওকে। এত ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ের মতো আসে, কাজ করে বাড়ি চলে যায়। তবে টাইম আছে এখনও, তুই এখন ক্লাস ইলেভেন রাইট? (সাইনার সম্মতি শুনে) ততদিনে আরেকটা কনে দেখা আলো হয়ে যাবে’।

জানিয়ে রাখি, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস (ব্রিটিশ যুক্তরাজ্য) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন সোমরাজ। ২০১৩ সালে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিং নয়, অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নেন। ক্লাস ১২-এর পর ব্রিটিশ যুক্তরাজ্য (UK)-এ গিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে সাইনার। সুতরাং সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে বছর দেড়েক পর অভিনয় কেরিয়ার থেকে সাময়িক বিরতি নিতে হবে সাইনাকে।

স্টার জলসার হিট মেগা অনুরাগের ছোয়ায় সূর্য-দীপার মেয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন সাইনা। এরপরই জি বাংলার কনে দেখা আলো-য় লিডিং লেডি হওয়ার সুযোগ মেলে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More