...
...
Next Story

‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা

বিগ বস বাংলার ঘরে প্রথম থেকেই মনামী একের পর এক সুযোগ সুবিধা পেয়েছেন, এমনটাই মত অনেকের। কখনো তাকে সঞ্চালক করে দেওয়া হয় কখনো আবার করে দেওয়া হয় রানী। তবে টুকটাক ঝামেলা হলেও মনামীর সঙ্গে কারও বড়সড়ো কোন সমস্যা হয়নি।

Published on: Nov 6, 2026, 17:08:58 IST
Advertisement

বিগ বস বাংলার ঘরে প্রথম থেকেই মনামী একের পর এক সুযোগ সুবিধা পেয়েছেন, এমনটাই মত অনেকের। কখনো তাকে সঞ্চালক করে দেওয়া হয় কখনো আবার করে দেওয়া হয় রানী। তবে টুকটাক ঝামেলা হলেও মনামীর সঙ্গে কারও বড়সড়ো কোন সমস্যা হয়নি। কিন্তু এত কিছুর পরেও মনামীকে নিয়ে একেবারেই খুশি নন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা
মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা

কনীনিকা, যিনি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। খুব স্বাভাবিকভাবেই বিগ বস বাংলা নিয়ে অভিনেত্রীর মত যে খুব গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। তবে প্রথমদিকে এই খেলাটিকে বেশ মন দিয়ে দেখলেও এখন সেই ভাবে আর দেখছেন না অভিনেত্রী। বিগ বস বাংলা আর তেমনভাবে উৎসাহ দিতে পারছে না কনীনিকাকে।

আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?

মনামীকে নিয়ে প্রশ্ন করতেই কনীনিকা বলেন, ‘আমি তো এটাই বুঝতে পারছি না ও কি করে এতদিন আছে। ও ভীষণ সেফ খেলে। ও কি করতে চাইছে সেটাই বোঝা যায় না। ও আর সোনামণি দুজনেই আলুর মতো। যখন যেদিকে পারছে সেদিকেই চলে যাচ্ছে। ওর কোনও নিজস্ব মতামত নেই।’

আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?

অন্যদিকে নন্দিনী যেভাবে রাজবীরকে গায়ে হাত দিয়ে আঘাত করছে তা দেখে গোটা দর্শকমহল ক্ষুব্ধ। নন্দিনীকে কেন ফিরিয়ে আনা হলো, নন্দিনীকে অবিলম্বে বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হোক, এমন দাবি তুলেছেন অনেকেই। আগামীকাল অর্থাৎ শনিবার এই বিষয় নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কি মত প্রকাশ করেন সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks