...
...
Next Story

'গরমে খাওয়াই যাচ্ছে না...', বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?

Koneenica Banerjee: বীভৎস গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। বেলা যত গড়ায়, ততই যেন রোদের দাপট লক্ষ্য করা যায়। সঙ্গে যতই সানগ্লাস বা ছাতা থাকুক না কেন, বাড়ি থেকে বের হলেই চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে।

Published on: Apr 25, 2026, 20:18:17 IST
Advertisement

Koneenica Banerjee: বীভৎস গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। বেলা যত গড়ায়, ততই যেন রোদের দাপট লক্ষ্য করা যায়। সঙ্গে যতই সানগ্লাস বা ছাতা থাকুক না কেন, বাড়ি থেকে বের হলেই চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। এই গরমে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য একদম অন্যরকম ডায়েট চার্ট বেছে নিয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?
বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে কনীনিকা বলেন, ‘এই গরমে কিছু খাওয়াই যাচ্ছে না। আজকে দুপুরে আমি জল ঢালা ভাত খেয়েছি। পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে তাই এখন প্রায় প্রতিদিন পান্তা ভাত খাচ্ছি। শুধু আমি নই, আমার বাড়ির প্রত্যেকেই পান্তা ভাত খাচ্ছে।’

আরও পড়ুন: তিন বোনের অতীতের রহস্য উদঘাটন করবে প্রিয়াঙ্কা, কবে মুক্তি পাবে ‘কুহেলি’?

ডায়েট চার্ট নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘যে সমস্ত খাবার সহজে হজম হয়ে যায় সেই সমস্ত খাবার এখন খাওয়ার চেষ্টা করছি। যে সমস্ত সবজিতে প্রচুর পরিমাণে জল থাকে, সেগুলো খাচ্ছি। ফলের মধ্যে পেঁপে, তরমুজ খাচ্ছি। ডাবের জল খাচ্ছি প্রায় রোজ। শরীরটাকে ঠান্ডা রাখার জন্য এগুলোই করছি।’

তবে নিজে বা পরিবারের সকলে পান্তা ভাত খেলেও এখনও মেয়েকে পান্তা ভাত খাওয়া শেখাননি অভিনেত্রী। তিনি বলেন, ‘মেয়ে এখনও পান্তা ভাত খেতে শেখেনি। ওকে এখন অভ্যেস করায়নি। ও যেটুকু খেতে চাইছে সেটুকুই খেতে দিচ্ছি। জোর করছি না। খুব যত্নে রাখার চেষ্টা করছি তাও মাঝেমধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে।’

খুব সম্প্রতি রাহুলের মৃত্যুর পর নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, ‘অন্দরমহল’ ধারাবাহিক চলাকালীন তিনি প্রায় তিন মাসের পেমেন্ট পাননি। প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই তিনি জানান, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও তিনি বেশ কিছুদিন লড়াই করেছিলেন কিন্তু পারেননি। সেই সময় অভাব কাকে বলে তিনি বুঝেছিলেন। তবে নিজের সঙ্গে হওয়া অন্যায় মেনে নিলেও রাহুলের মৃত্যু যে কিছুতেই মেনে নিতে পারেননি কনীনিকা, সে কথাও জানান তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks