Koneenica-Surajit: আদুর গায়ে সুরজিৎ, বুকে মাথা কণীনিকার, ডিভোর্স-চর্চার মাঝে বরকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নাকি ভাঙতে বসেছে। যদিও সেই গুঞ্জনে জল ঢেলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, দাম্পত্যে কোনো সমস্যা নেই। যা রটেছে সবটাই গুঞ্জন।

Published on: Jun 18, 2026, 13:46:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া চলে হামেশাই। মাঝে যেমন রটে গিয়েছিল যে অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নাকি ভাঙতে বসেছে। যদিও সেই গুঞ্জনে জল ঢেলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, দাম্পত্যে কোনো সমস্যা নেই। যা রটেছে সবটাই গুঞ্জন।

বর সুরজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়।
বর সুরজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

আর এইচর্চার মাঝেই প্রযোজক বর সুরজিৎ হরি-র ৫০তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন কণীনিকা। লিখলেন, ‘আমার প্রিয় স্বামীকে ৫০তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার কাছে খুব স্পেশাল, কারণ তুমি আমার স্বামী। তোমাকে অনেক ভালোবাসি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

এই পোস্টের সঙ্গে সুরজিতের সঙ্গে তোলা অনেকগুলো ছবিও পোস্ট করেন। একটিতে তাঁদের দেখা যায় কোনো এক ঝাঁ চকচকে রিসর্টে। সমুদ্র সৈকতে তোলা ছবিও রয়েছে। যেখানে আদুর গায়ে দেখা গেল সুরজিৎকে। বরের বুকে মাথা রেখেছেন কণীনিকা।

দিন দুই আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে কণীনিকা দাম্পত্য জীবনে কোনও সমস্যা নেই এবং বিচ্ছেদের জল্পনাও সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট জানিয়েছেন। মেয়ে কিয়া, ছেলে দ্রোণ, স্বামী, শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির সকলকে নিয়ে তিনি সুখে-শান্তিতে রয়েছেন বলেও জানান।

২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কণীনিকা। তিনি পেশায় একজন প্রযোজক ও ব্যবসায়ী। অভিনেত্রীর বরের এটি ছিল দ্বিতীয় বিয়ে, অর্থাৎ সুরজিৎ আগে বিবাহিত ছিলেন এবং তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল। প্রথম পক্ষের বিয়ে থেকে সুরজিতের একটি ছেলে রয়েছে, যার নাম দ্রোণ।

কণীনিকা ও সুরজিতের বিয়ের পর থেকে দ্রোণ তাঁদের সঙ্গেই থাকেন। কনীনিকা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি দ্রোণকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন এবং তাঁদের মধ্যে কোনো দূরত্ব নেই। দম্পতির নিজের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম কিয়া।

হামেশাই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয় কিয়াকে। কারণ বিভিন্ন অনুষ্ঠানে কিয়াকে সাধারণত মায়ের হাত ধরেই উপস্থিত থাকতে দেখা যায়। এতেই নেটপাড়ার ধারণা, নিজের সন্তানকে ভালোবাসলে, আগলে রাখলেও, সৎ ছেলে দ্রোণর প্রতি করেন ‘অবহেলা’।

আর সাক্ষাৎকারে তা নিয়েও কথা বলেছেন কণীনিকা। জানান, দ্রোণ এখন বড় হয়ে গিয়েছে। আর এই বয়সে ছেলেরা সাধারণত মায়ের হাত ধরে ঘোরাফেরা করে না। অন্য দিকে কিয়া এখনও ছোট, তাই স্বাভাবিকভাবেই মায়ের সঙ্গেই বেশি সময় কাটায় এবং বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যায়। কাজের সূত্রে, কণীনিকা বন্দ্যোপাধ্যায়কে এখন দেখা যাচ্ছে ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা হিসেবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More