পাপারাজ্জিদের নিজেই ডাকেন কৌশানী! 'নিজেকে প্রতিটা মুহূর্তে প্রোমোট করতে ভালোবাসি…', যা বললেন নায়িকা
বলিউড হোক বা টলিউড অনেক তারকারই পাপারাজ্জি কালচার অপছন্দের। তবে আবার এর ব্যতিক্রমের সংখ্যাটাও নেহাত কম নয়। তাঁদের মধ্যে অন্যতম হলেন কৌশানী মুখোপাধ্যায়। পাপারাজ্জি কালচার নিয়ে এবার মুখ খুললেন তিনি। নায়িকা জানান তিনি নিজেও অনেক সময় পাপারাজ্জিদের ডাকেন।

তিনি স্টোরি উইথ সাহানাতে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন। নায়িকা বলেন, ‘আমাদের পাপারাজ্জিরা মাঝে মাঝে পিছিয়ে পড়ে। তাঁদের কাছে হয়তো সঠিক তথ্যটা থাকে না। আবার অনেক সময় ভুল লোকেশন থাকে তাঁদের কাছে। তখন তাঁদের জানাতে হয়।'
কৌশানী আরও বলেন, ‘হয়তো আমার মনে হল আমি আজ খুব সুন্দর সেজেছি। আমি একটা খুব সুন্দর এয়ারপোর্ট লুক করেছি তখন আমি আমাদের পাপারাজ্জিদের ডেকে নিই। আমার মনে হয় এতে লজ্জার কিছু নেই। আমি নিজেকে প্রতিটা মুহূর্তে প্রোমোট করতে ভালোবাসি। আমি নিজের পোশাক নির্বাচনের ক্ষেত্রে, লুক তৈরি করতে অনেকটা সময় যেহেতু ব্যয় করছি সেটা আমার স্যোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি যদি পাপারাজ্জিদের মাধ্যমে বাকিদের কাছে পৌঁছে যায় তাহলে কেন নয়? এতে কোনও ভুল নেই। তাই আমি আমার পাপারাজ্জি ভাই-বোনদের ডেকে নিই।'
প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে এই পাপারাজ্জিদের ডাকা প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ হাজারার একটি ভিডিয়োয় ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল যে তাঁদের আপ্ত সহায়করাই পাপারাজ্জিদের ডাকেন।
তবে এর দুটি দিক আছে। কিছু তারকা যেমন পাপারাজ্জিদের নিজে থেকে ডাকেন। আবার এমন কিছু তারকা আছেন যাঁরা এই পাপারাজ্জি কালচার ভীষণ ভাবে অপছন্দ করেন। তাঁরা তা এড়িয়েও চলতে চান। কিছুদিন আগেই পাপারাজ্জিদের নিয়ে বিরূপ মন্তব্য করে চর্চায় ছিলেন জয়া বচ্চন। তা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে কেবল জয়া নন, এর মধ্যে রয়েছেন টলিপাড়া স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তা নিয়ে কিছুদিন আগে মুখও খুলেছিলেন নায়িকা।
তিনি বিমানবন্দর থেকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'ঘুম নেই, ভোর ৫টায় বিমানবন্দরে পৌঁছেছি। যেহেতু আমি পাপারাজ্জি কালচার একেবারেই পছন্দ করি না, তাই আমি এভাবেই আমার ছবি পোস্ট করি। এটা মোটেও খারাপ না।'
Home/Entertainment/পাপারাজ্জিদের নিজেই ডাকেন কৌশানী! 'নিজেকে প্রতিটা মুহূর্তে প্রোমোট করতে ভালোবাসি…', যা বললেন নায়িকা