হবু শাশুড়ি পিয়াকে সঙ্গে নিয়ে 'বহুরূপী ২'-এর আউটডোরে জন্মদিন উদযাপন কৌশানীর! পোলাও থেকে চিকেন কী কী ছিল মেনুতে?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ১৭ মে ছিল অভিনেত্রীর জন্মদিন। নায়িকা প্রতি বছরই বেশ ধুমধামের সঙ্গে এই দিনটি উদযাপন করেন। তবে এই বছরটা ছিল অন্যরকম। কাজের মধ্যেই কেটেছে নায়িকার।

Updated on: May 19, 2026, 15:24:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ১৭ মে ছিল অভিনেত্রীর জন্মদিন। নায়িকা প্রতি বছরই বেশ ধুমধামের সঙ্গে এই দিনটি উদযাপন করেন। তবে এই বছরটা ছিল অন্যরকম। কাজের মধ্যেই কেটেছে নায়িকার। পুজোয় আসছে তাঁর বহুল প্রতীক্ষিত ছবি 'বহুরূপী: দ্যা গোল্ডেন ডাকু' বা 'বহুরূপী ২'। তাই কাজের খুবই চাপ। কিন্তু তার মধ্যেও সেটেই ছবির সব কলাকুশলীদের নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করেন নায়িকা।

'বহুরূপী ২'-এর আউটডোরে জন্মদিন উদযাপন কৌশানীর!
'বহুরূপী ২'-এর আউটডোরে জন্মদিন উদযাপন কৌশানীর!

মঙ্গলবার কৌশানী জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি তাঁর অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নেন। সেখানে নীল রঙের সেলফ সুতোর কাজ করা কুর্তিতে দেখা মেলে নায়িকার। ইউন্ডোজ প্রোডাকশন হাউজের কর্ণধার তথা 'বহুরূপী ২'-এর পরিচালক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অভিনেতা যিশু সেনগুপ্ত-সহ ছবির কলাকুশলীদের সঙ্গে হাসি মুখে ছবিতে ধরা দেন নায়িকা। এই বিশেষ দিনে সেটে পৌঁছে গিয়েছিলেন কৌশানীর হবু শাশুড়ি পিয়া সেনগুপ্তও। কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন তিনি।

আরও পড়ুন: 'কখনও বাছবিচার করেনি, ও আমার ছোট্ট ভাই…', দেবের সকলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রূপা

তাছাড়াও জন্মদিনের স্পেশাল মেনুতেও ছিল চমক। জানেন এদিন নায়িকার পাতে কী কী ছিল? ছবিতে দেখা যায় মাটির থালার উপর কলাপাতা দিয়ে সাজানো রকমারি সব বাঙালি পদ। ভাত, ঘি, ঝুরঝুরে আলু ভাজা-সহ পাঁচ রকমের ভাজা, শুক্তো, মুগ ডাল, পাঁচমিশালি তরকারি, আলুপোস্ত, বাসন্তী পোলাও, মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি।

আরও পড়ুন: 'নিজেদের মানুষের কাছে…', কানের রেড কার্পেটে আলিয়াকে দেখে ট্রোল করা নিয়ে ক্ষোভ প্রকাশ আমিশার!

ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, 'এই বছরের জন্মদিনটা কর্মময় ছিল! আমি প্রতি বছর বিশেষ ভাবে আমার জন্মদিন উদযাপন করি, কিন্তু এই বছরটা একটু অন্যরকম ছিল। আমার কেরিয়ারের সবচেয়ে বিশেষ সিনেমার শ্যুটিং থেকে শুরু করে দীর্ঘ আউটডোর শিডিউলের মাঝে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করা এবং পুরো ক্রু-এর আমাকে বাড়ির বাইরেও বাড়ির মতো অনুভব করানো— সবকিছু মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। কেক কাটা থেকে শুরু করে দীর্ঘ আড্ডা, সুন্দরভাবে প্যান করা সারপ্রাইজ, আর গভীর রাতের নাচ—সবকিছুই ছিল ভীষণ তৃপ্তিদায়ক। আমার জীবনে তোমাদের সবাইকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।'