...
...
Next Story

'আমি নিজে দেখেছি এতগুলো বছর...', কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে টলিউডের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তা আসে ২০২৪ সালে ‘বহুরূপী’ ছবিতে ঝিমলি চরিত্রে অভিনয় করার পর।

Published on: Oct 30, 2026, 16:31:02 IST
Advertisement

‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে টলিউডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তা আসে ২০২৪ সালে ‘বহুরূপী’ ছবিতে ঝিমলি চরিত্রে অভিনয় করার পর।

কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?
কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

‘বহুরূপী’ যেন নিমেষে পাল্টে দেয় কৌশানির ক্যারিয়ার গ্রাফ। যে অভিনেত্রীকে এতগুলো বছর মানুষ শুধুমাত্র একই রকম চরিত্র দেখে অভ্যস্ত ছিল সেই কৌশানিকে ঝিমলি চরিত্রে অভিনয় করতে দেখে যেন অবাক হয়ে যান সকলে। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২৫ সালে ‘কিলবিল সোসাইটি’ ছবিতেও কৌশানির অভিনয় প্রশংসিত হয়।

আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

ওই একই বছর ‘রক্তবীজ ২’ ছবিতেও অভিনয় করেন কৌশানি। ২০২৬ সালের অর্থাৎ এই বছর দুর্গাপুজোয় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে কৌশানির অনবদ্য অভিনয় যেন আরো একবার ছাপিয়ে যায় বাকি সকলকে। অভিনেত্রী হিসাবে এত পরে জনপ্রিয়তা পাওয়া আর সেই জনপ্রিয়তা ধরে রাখার পেছনের আসল মন্ত্র কী, সেটাই জানালেন কৌশানি।

আরও পড়ুন: ফের একসঙ্গে পায়েল- ঋষভ, তন্ত্রসাধনার কোন গল্প বলবেন তাঁরা?

কৌশানি বলেন, ‘আমার মতে জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরতেই হবে। আমি নিজে দেখেছি এতগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমার প্রিয় চরিত্র বা স্বপ্নের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে আজকের জন্য আর সেই অপেক্ষা তাই আমার স্ট্রাগল। হয়তো আমাকে প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে গিয়ে অডিশন দিতে হয়নি, কিন্তু এই অপেক্ষাটাই হলো আমার জীবনের একমাত্র স্ট্রাগল।’

ব্যক্তিগত জীবনে বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক রয়েছেন কৌশানি। হবু স্বামী এবং হবু শ্বশুর বাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকলেও বিয়ের কথা উঠলেই বারবার সেটা এড়িয়ে যান অভিনেত্রী। তাঁর মতে, তিনি এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। বাবা বিয়ের জন্য জড়াজড়ি করলেও এখন আপাতত বিয়ে নিয়ে কিছুই ভাবছেন না কৌশানি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks