বয়স মাত্র ১ বছর, বাবা কাঞ্চনের কোলে চড়ে শিবরাত্রিতে পুজো দিল খুদে কৃষভি!
মাত্র এক বছর হল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়ে ছোট্ট কৃষভির। আর এই বয়সেই খুদে মাতল মহাদেবের আরাধনায়। বাবার কোলে চড়ে ভগবানকে ফুল নিবেদন করল কাঞ্চন-কন্যা।
মাত্র এক বছর হল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়ে ছোট্ট কৃষভির। আর এই বয়সেই খুদে মাতল মহাদেবের আরাধনায়। বাবার কোলে চড়ে ভগবানকে ফুল নিবেদন করল কাঞ্চন-কন্যা।

মেয়েকে নিয়ে এখন জমজমাট তারকা জুটির সংসার। তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যান শ্রীময়ী-কাঞ্চন। পুজোর সময় খুদেকে নিয়ে প্যান্ডেল হপিংও সেরেছেন তাঁরা। তাছাড়াও দীঘার জগন্নাথ মন্দিরেও সে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। কিছুদিন আগে প্রথম ইন্টারন্যাশানাল ট্রিপও করেছে সে বাবা-মায়ের সঙ্গে। য়ার এবার শিবরাত্রিতে বাবা-মায়ের সঙ্গে মন্দিরে গিয়ে পুজো দিল সে।
আরও পড়ুন: 'কমিটেড হয়ে গেলে জীবন থেকে মজাগুলো চলে যায়…', রিলেশনশিপে থাকা নিয়ে যা বললেন উষসী
মঙ্গলবার শ্রীময়ী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে নেন। সেখানে নীল রঙের টি-শার্ট ও ব্লু জিন্সে ধরা দেন কাঞ্চন। অন্যদিকে, টুকটুকে লাল ফ্রকে দেখা মেলে ছোট্ট কৃষভির। দু'দিকে ঝুটি বেঁধে, কাজলের টিপ পরে তাকে যে ভারী মিষ্টি দেখাচ্ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।
ভিডিয়োয় দেখা যায় বাবা কোলে চড়ে সেও শিবরাত্রির দিন হাজির হয়েছে মন্দিরে। বাবা কাঞ্চনই তাকে কোলে নিয়ে মহাদেবকে ফুল নিবেদন করাচ্ছেন। তারপর কাঞ্চন মেয়েকে কোলে নিয়েই শিবলিঙ্গে প্রথমে দুধ ও তারপর জল নিবেদন করেন। ভিডিয়োটি শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘বাবা ও মেয়ের শিবরাত্রি।’ ক্যামেরার পিছন থেকে শ্রীময়ীর ঝলক দেখা যায়, আসলে তিনি ভিডিয়োটি করছিলেন। ভিডিয়োটি সামনে আসতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন খুদেকে।
আরও পড়ুন: রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় ফের গ্রেফতার ৬ জন! তার মধ্যেই আছে আসল দোষী?
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।
E-Paper

