'কমিটেড হয়ে গেলে জীবন থেকে মজাগুলো চলে যায়…', রিলেশনশিপে থাকা নিয়ে যা বললেন উষসী
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তী। তিনি খুবই স্পষ্ট বক্তা। নিজের জীবনযাপন আর মতাদর্শ নিয়েও যথেষ্ট খোলামেলা। এবার নায়িকা তাঁর জন্মদিনে প্রেম নিয়ে তাঁর মত জানালেন নায়িকা।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তী। ছোট পর্দায় তাঁর অভিনীত চরিত্রে জুন আন্টি একসময় দারুণ ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। এখনও মাঝে মাঝেই নানা ভাবে উঠে আসে তাঁর জুন আটি চরিত্রটি। তবে রিল দুনিয়ার বাইরে রিয়েল লাইফে তিনি খুবই স্পষ্ট বক্তা। নিজের জীবনযাপন আর মতাদর্শ নিয়েও যথেষ্ট খোলামেলা। এবার নায়িকা তাঁর জন্মদিনে প্রেম নিয়ে তাঁর মত জানালেন নায়িকা।
'কমিটেড হয়ে গেলে জীবন থেকে মজাগুলো চলে যায়…', রিলেশনশিপে থাকা নিয়ে যা বললেন উষসী
এই প্রসঙ্গে উষসী আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বন্ধুত্ব তো হতেই থাকে। সেটা কোন দিকে যাবে তো জানি না। একটা সময়ের পরে এই বন্ধুত্বই ভালো। আমি আসলে একটু ‘কমিটমেন্ট ফোবিক’। আমি নিজের স্বাধীনতা ভালবাসি। একা বাঁচার মজা আছে। সব সময় অপশন বেশি থাকে। কমিটেড হয়ে গেলে জীবন থেকে মজাগুলো চলে যায়। আমি এখন কোনও কমিটেড রিলেশনশিপ থাকতে চাই না। ১০ বছর একটা সম্পর্কে ছিলাম। হয়ে গিয়েছে! এখন জীবনকে আরও উপভোগ করতে চাই।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে, আর তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। সেই ছবিতে দেখা যায় একজন সেবিকার পোশাকে রয়েছেন উষসী যিনি সেবা করছেন ঋষভকে। এই ছবি নিয়ে প্রশ্ন করায় আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, ‘আমার কিন্তু সব সময় বেশি বয়সের থেকে কম বয়সের পুরুষের সঙ্গেই প্রেম জমে। এর আগেও কিন্তু অনেকবার ছোট পুরুষের সঙ্গে প্রেমে পড়েছি আমি।’
যদিও পড়ে জানা যায় আসলে এই সব কিছুই নয় একটি সিরিজের জন্যই এই ছবি। নির্বাণ মল্লিকের পরিচালনায় একটি মিনি সিরিজে অভিনয় করতে চলেছেন উষসী এবং ঋষভ।এই সিরিজে একজন সেবিকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী, যে প্রেমের ফাঁদে ফেলবে ধনী পুরুষদের। এই কাজে উষসীকে সাহায্য করবেন ঋষভ। তবে শুধু উষসী এবং ঋষভ নন, এই সিরিজে দেখা যাবে অঙ্গনা ভট্টাচার্য, কথা চক্রবর্তীকেও।
Home/Entertainment/'কমিটেড হয়ে গেলে জীবন থেকে মজাগুলো চলে যায়…', রিলেশনশিপে থাকা নিয়ে যা বললেন উষসী