...
...
Next Story

'বিজ্ঞাপন যখন রাখির, পোশাক এমন কেন?', কৃতি স্যাননকে ঘিরে বিতর্ক তুঙ্গে

আর কিছুদিন পরেই রাখি পূর্ণিমা। সোশ্যাল মিডিয়া সহ টেলিভিশনে রাখির বিজ্ঞাপন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এমনই একটি রাখির বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী কৃতি স্যানন। রাখির মতো বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে উঠেছে প্রশ্ন।

Published on: Aug 23, 2026, 20:35:19 IST
Advertisement

আর কিছুদিন পরেই রাখি পূর্ণিমা। সোশ্যাল মিডিয়া সহ টেলিভিশনে রাখির বিজ্ঞাপন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এমনই একটি রাখির বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী কৃতি স্যানন। রাখির মতো বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে উঠেছে প্রশ্ন।

কৃতি স্যাননকে ঘিরে বিতর্ক তুঙ্গে
কৃতি স্যাননকে ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজ্ঞাপনটি মূলত একটি গয়নার ব্র্যান্ডের। কিন্তু যেহেতু সামনে রাখি উৎসব তাই রাখিকে কেন্দ্র করেই এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে কৃতি স্যাননকে একটি ব্রালেট ধরনের ফিনফিনে জ্যাকেট এবং স্কার্ট পরে থাকতে দেখা যায়। এমন একটি পোশাক রাখি উৎসবের জন্য কতটা যথাযথ তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

তবে বিতর্ক শুধু এইটুকু ঘিরেই তৈরি হয়নি। ওই একই বিজ্ঞাপনে পোষ্যকে রাখি পরানো নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই পোষ্যকে পরিবারের এক সদস্য বলে মনে করেন, সেই চিন্তা ভাবনা থেকেই পোষ্যর হাতে রাখি পড়ানো দেখানো হয়েছে কিন্তু নিন্দুকদের সেই বিষয়টি নিয়েও আপত্তি তৈরি হয়।

আরও পড়ুন: ‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

তবে এই বিজ্ঞাপন নিয়ে একাধিক প্রশ্ন এবং সমালোচনা তৈরি হলেও এই গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে আপাতত এই ভিডিওটি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks