Kuheli: ২০২৬ শুরু হতে না হতেই হইচই-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই বছর ১২ মাসে ১২টি নতুন ধামাকা আসবে হইচই-এর তরফ থেকে। এই তালিকায় ছিল কুহেলি সিরিজের নামও। সেই সময়ই জানা গিয়েছিল সিরিজে অভিনয় করবেন ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় এবং সুস্মিতা দে।

পরবর্তী সময়ে জানা যায় এই সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার। অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকেও। এই সিরিজটি নিয়ে দর্শকদের মনে একটা আলাদা উত্তেজনা রয়েছে কারণ এই সিরিজের মাধ্যমে প্রথম বার ডিজিটাল প্লাটফর্মে পদার্পণ করতে চলেছেন সুস্মিতা।
আরও পড়ুন: 'মনে হয় কেউ গালাগালি দিচ্ছে...', নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?
এবার মুক্তি পেল সিরিজের অফিসিয়াল পোস্টার যেখানে দেখা যায়, তিন বোন দাঁড়িয়ে রয়েছেন এটি গাড়ির সামনে। কিছুটা তফাতে দাঁড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। তিন বোনের মধ্যে ঋদ্ধিমা পরে রয়েছেন একটি লং কোট, সুস্মিতা পরে রয়েছেন শাড়ি এবং অঙ্গনার পরনে রয়েছে টপ এবং জিন্স।
পোস্টার প্রকাশ্যে এনে হইচই - এর তরফ থেকে ক্যাপশনে লেখা, কুহেলির কুয়াশায় লুকানো অতীত আর এক ভয়ঙ্কর সত্য। তিন বোন, তারা কি সত্যিই দোষী নাকি কেবল ঘটনার সাক্ষী? ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে কোনও এক অপরাধের সাক্ষী অথবা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন এই তিন বোন।
তবে শুধুমাত্র অফিশিয়াল পোস্টার প্রকাশে এসেছে তা নয়। ঘোষণা করা হয়েছে সিরিজের মুক্তির দিনক্ষণ। এই সিরিজটি মুক্তি পাবে আগামী ১৫ মে। আজ অর্থাৎ ২৪ এপ্রিল এই সিরিজের পোস্টার রিলিজ অনুষ্ঠানে আসতে দেখা যায় প্রিয়াঙ্কা সরকারকে, যিনি স্বামীর মৃত্যুর পর ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছেন।
{{/usCountry}}তবে শুধুমাত্র অফিশিয়াল পোস্টার প্রকাশে এসেছে তা নয়। ঘোষণা করা হয়েছে সিরিজের মুক্তির দিনক্ষণ। এই সিরিজটি মুক্তি পাবে আগামী ১৫ মে। আজ অর্থাৎ ২৪ এপ্রিল এই সিরিজের পোস্টার রিলিজ অনুষ্ঠানে আসতে দেখা যায় প্রিয়াঙ্কা সরকারকে, যিনি স্বামীর মৃত্যুর পর ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছেন।
{{/usCountry}}আরও পড়ুন: মায়ের হার পরে ফিকফিক করে হাসি মীরার, দু'চোখ ভরে মেয়ের কান্ড দেখছেন অহনা
কুহেলি গল্প প্রসঙ্গে
এই গল্পটি তিন বোন এবং একটি শহরকে নিয়ে, যার প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। এসপি রানা সিনহার মৃতদেহ যখন পাওয়া যায় তখন তদন্ত করতে আসেন ডিএসপি অগ্নি বসু, এই চরিত্রই অভিনয় করছেন প্রিয়াঙ্কা। অদিতি রায় পরিচালিত এই সিরিজে এসপি রানা সিনহা চরিত্রে অভিনয় করবেন কৌশিক সেন।