...
...
Next Story

কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে, কেমন আছেন তিনি? জানালেন স্বয়ং সঙ্গীতশিল্পী

২০২০ সালে মহামারীর রূপ নিয়েছিল কোভিড ১৯। একাধারে লক্ষ লক্ষ মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সেই সময়। যদিও এখন অনেকটাই সীমিত হয়েছে কোভিড ১৯। তবে আবার এমন একটি খবর সামনে উঠে এল যা শুনে সকলেই বেশ কিছুটা চিন্তিত।

Published on: Jul 12, 2026, 20:10:43 IST
Advertisement

২০২০ সালে মহামারীর রূপ নিয়েছিল কোভিড ১৯। একাধারে লক্ষ লক্ষ মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সেই সময়। যদিও এখন অনেকটাই সীমিত হয়েছে কোভিড ১৯। তবে আবার এমন একটি খবর সামনে উঠে এল যা শুনে সকলেই বেশ কিছুটা চিন্তিত।

কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে
কোভিড আক্রান্ত কুমার শানুর ছেলে

হাসপাতালে ভর্তি কুমার শানুর ছেলে জান কুমার শানু। রবিবার হাসপাতাল থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজেই নিজের অসুস্থতার খবর জানান। যদিও মন খারাপ করে নয় বরং কিছুটা হাসিমুখেই এই অসুস্থতার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কুমার শানুর ছেলে।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

যে ভিডিওটি তিনি সমাজ মাধ্যমে ভাগ করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, হাসপাতালের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হিন্দি গানের সুরে তিনি বলছেন, ‘চীন থেকে এল আমার বন্ধু, কোভিডকে সেলাম করুন। আমার প্রিয় পোশাকশিল্পী কোকিলাবেন - এর পোশাক পরে রয়েছি।’

আরও পড়ুন: মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks